৫ জানুয়ারি নির্বাচনে অংশ না নিয়ে বিএনপি ভুল করেছে :ব্যারিস্টার রফিক উল হক

by News Room

নিউজ ডেস্ক:প্রবীন আইনজীবী ব্যারিস্টার রফিক উল হক বলেছেন, গত ৫ জানুয়ারি জাতীয় নির্বাচনে অংশ না নিয়ে বিএনপি ভুল করেছে। এখন তারা ভুল বুঝতে পেরে সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিচ্ছে।

আজ শনিবার বিকেলে বিএনপির নিখোঁজ যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদের গুলশানস্থ বাসায় সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

সালাহ উদ্দিন আহমেদ প্রসঙ্গে ব্যারিস্টার রফিক উল হক বলেন, ‘আমার মনে হয় সালাহ উদ্দিন আহমেদকে একটি জায়গায় রাখা হয়েছে এবং তিনি বেঁচে আছেন, আমাদের মাঝে আবার ফিরে আসবেন। কিন্তু আবার ভয়ও হয়, যখন বিএনপির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীর কথা মনে পড়ে।’

সরকারের সমালোচনা করে তিনি বলেন, সালাহ উদ্দিন আহমেদের মতো একজন রাজনীতিবিদ যদি গুম হয়ে যায়, তাহলে এ দেশে যে কোনো যে কোনো ব্যক্তিই গুম হয়ে যেতে পারে। এটা বাংলাদেশে কোনো ব্যাপারই না।

 

You may also like

Leave a Comment