সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার খাঁন চা বাগান ২৬ ও ২৭ মার্চ, বৃহস্পতি ও শুক্রবার দু’দিন ব্যাপি অনুষ্ঠান অনুষ্ঠিত হলো, “বাংলাদেশ বাড়াইক সমাজ কল্যাণ পরিষদ (বাসকপ-এর দি-বার্ষিক সম্মেলন। উক্ত সামাজিক মহা-সম্মেলনে গত শুক্রবার প্রধান অতিথি ছিলেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ খালেদুর রহমান, বিশেষ অতিথি ছিলেন জৈন্তুপুর উপজেলা সমাজ সেবা কর্মকর্তা এ.কে. আজাদ ভুঁইয়া, উপজেলা আওয়ামীলীগ নেতা কামরুজ্জামান চৌধুরী। সুজিত বাড়াইকের পরিচালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বাবু পরিমল সিং বাড়াইক। অতিথি বক্তারা, উপজেলা প্রশাসনের প থেকে বাসকপ-এর রেজিষ্ট্রেশন, শিা ও বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচী গ্রহণের আশ্বাস ব্যক্ত করেন এবং সংগঠনের দীর্ঘায়ু কামনা করেন। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- বিষ্ণু কুমার চৌধুরী, রাজু গোয়ালা, কৃপেশ বুনার্জী ও মোঃ হারুনুর রশিদ। সংগঠনের প থেকে বক্তব্য রাখেন চরণ বাড়াইক, যশোধন বাড়াইক, অনিরুদ্ধ বাড়াই, রাজেন্দ্র বাড়াইক, নীরেন বাড়াইক প্রমুখ। এদিকে গত ২৬ মার্চ বৃহস্পতিবার বাংলাদেশ বাড়াইক সমাজ কল্যাণ পরিষদ বাসকপ-এর দ্বি-বার্ষিক সম্মেলনের প্রথম দিনে উদ্ভোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি স্বারগর্ভ বক্তব্য রাখেন বাবু পরিমল সিং বাড়াইক। এতে সম্মানিত অতিথি হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়- মানবাধিকার ও পরিবেশ সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় (ঢাকা) আজীবন সদস্য সাংবাদিক সুনির্মল সেন ও জাতীয় প্রদকপ্রাপ্ত আলোক চিত্রী লেখক আহমদ সোহেলকে। উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- সংগঠনের সহ-সভাপতি রাজেন্দ্র বাড়াইক, যশোধন বাড়াইক, মাখন বাড়াইক, নরেণ বাড়াইক, মনোরম বাড়াইক, চরন বাড়াইক, পঞ্চু বাড়াইক, মদন বাড়াইক, মনোরঞ্জন বাড়াইক, সুফল বাড়াইক, শ্রীমতি অন্যদা বাড়াইক, শ্রীমতি দিপালী বাড়াইক, শ্রীমতি সালন্তী বাড়াইক প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বাবু অনিরুদ্ধ বাড়াইক। সম্মেলন অনুষ্ঠান শেষ হলে সন্ধ্যার পর পরই একটি মনোঙ্গঁ সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়। এতে দেশের বিভিন্ন স্থান থেকে আগত বাড়াইক সম্প্রদায়ের শিল্পীরা তাদের নিজস্ব গীত নিয়ে সঙ্গীত ও গীতি নাট্য পরিবেশন করেন। সম্মেলনে শত শত মানুষের উপস্থিতিতে হবিগঞ্জ, সিলেট, সিরাজগঞ্জ, মৌলভীবাজার, শ্রীমঙ্গলের প্রতিনিধিরা অনুষ্ঠানে প্রতিনিধিত্ব করেন।
বাংলাদেশ বাড়াইক সমাজ কল্যাণ পরিষদ (বাসকপ) এর দি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
218
