প্রেস বিজ্ঞপ্তিঃ শেভরণ শিক্ষা কর্মসূচীর আওতায় শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য আঃ মুনিম চৌধুরী বাবু বলেছেন, শেখার উদ্দেশ্যে নিজেকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। প্রকৃত মানুষরাই পারে সমাজ, দেশ ও জাতির জন্য কিছু করতে। মানুষের মতো মানুষ হয়ে যেমন বাবা-মায়ের মুখ উজ্জ্বল করতে হবে। তেমনি নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান, গ্রাম-উপজেলার নামও উপরে তুলে ধরতে হবে।
হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ডিগ্রী কলেজে শনিবার বিকেলে শেভরন বাংলাদেশের অর্থায়নে এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট সার্ভিস সেন্টার (বিডিএসসি)-এর উদ্যোগে শেভরন শিক্ষাবৃত্তি ও উপকরণ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আঃ মুনিম চৌধুরী একথা বলেন। অনুষ্ঠানে
বিশেষ অতিথি ছিলেন ৩নং ইনাতগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল বাতেন, শেভরন বাংলাদেশ-এর কো-অর্ডিনেটর (কমিউনিটি এনগেজমেন্ট) আব্দুল লতিফ, বিডিএসসি’র টীম লিডার জহুরুল ইসলাম। বক্তব্য রাখেন ইনাতগঞ্জ ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক আজিজুল হক, নবীগঞ্জ প্রেসকাবের সাধারণ সম্পাদক সরোয়ার শিকদার। আরো উপস্থিত ছিলেন দাতা সদস্য মুহিবুর রহমান আপার, হিতৈষী সদস্য সিরাজ উদ্দীন, অভিভাবক সদস্য আজিজুর রহমান কন্ট্রাক্টর, জসিমুদ্দীন, গোলাম হোসেন রব্বানী, প্রতিষ্ঠাতা সদস্য আব্দুর রুপ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ নূরুল আমীন।
উল্লেখ্য, ইনাতগঞ্জ ডিগ্রী কলেজে ৪৫জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি ও শিক্ষা উপকরণ প্রদান করা হয়েছে।
নবীগঞ্জে শেভরন শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠানে মুনিম চৌধুরী এমপি: প্রকৃত মানুষরাই সমাজ, দেশ ও জাতির জন্য কিছু করতে পারে
156
