১০ ডিসেম্বর কাদের মোল্লার সঙ্গে সাক্ষাত চেয়ে আইনজীবীদের আবেদন

by News Room

সিলেটের খবর ডেস্ক: মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড প্রাপ্ত জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লার সাথে কারাগারে সাক্ষাতের অনুমতি চেয়ে আবেদন করেছেন তার আইনজীবীরা।

রোববার ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার বরাবর এ আবেদন করা হয়।

কাদের মোল্লার বিরুদ্ধে আপিল বিভাগের রায়ের রিভ্যিউ আবেদন করতে আসামিপক্ষের পাঁচ আইনজীবী কারাগারে তার সঙ্গে সাক্ষাতের জন্য এ আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন আইনজীবী অ্যাডভোকেট তাজুল ইসলাম।

বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক, অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, অ্যাডভোকেট তাজুল ইসলাম এবং অ্যাডভোকেট শিশির মোহাম্মাদ মুনির পাচঁজন আইনজীবীর নাম উল্লেখ করে আবেদন করা হয়।

আব্দুল কাদের মোল্লার সঙ্গে সাক্ষাতের কারণ হিসেবে আবেদনে উল্লেখ করা হয়েছে ‘বিগত ০৫ ডিসেম্বর ২০১৩ মহামান্য আপিল বিভাগ কর্তৃক আপিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে। ঐ মামলার আপিলের রায়ের বিরুদ্ধে আমরা মাননীয় সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনে আমাদের মোয়াক্কেলের নির্দেশনা সাপেক্ষে আমরা রিভিউ আবেদনের প্রস্তুতি নিতে চাই।

এতদমর্মে রিভিউ আবেদনের বিষয়ে জনাব আব্দুল কাদের মোল্লার সঙ্গে আমাদের সাক্ষাৎ করে মামলার রায় পরবর্তী রিভিউ সংক্রান্তে নির্দেশনা এবং পরবর্তী আইনী প্রক্রিয়া সম্পর্কে পরামর্শের নিমিত্তে তার সঙ্গে সাক্ষাৎ একান্তই প্রয়োজনীয় বিধায় আগামী ১০ ডিসেম্বর ২০১৩ তারিখে আমরা তার সঙ্গে সাক্ষাৎ করতে চাই।’

You may also like

Leave a Comment