171
১৮দলীয় জোট আহুত দেশব্যাপী অবরোধ কর্মসুচীর ২য় দিনে গতকাল রোববার কানাইঘাট উপজেলা জামায়াতের উদ্যোগে উপজেলা সদর, গাছবাড়ী, সড়কেরবাজার ও বোরহান উদ্দিন বাজার এলাকায় পিকেটিং ও বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এতে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল করীম, সেক্রেটারী মাওলানা কামাল উদ্দিন, সহকারী সেক্রেটারী মাওলানা শরীফ আহমদ, ছাত্রশিবিরনেতা রশিদ আহমদ, শামিম আহমদ, গিয়াস উদ্দিন, উমর ফারুক, জামায়াতনেতা ডাঃ আব্দুর রকিব, মাওলানা আলিম উদ্দিন, মাওলানা সোলেমান আলী, হাফিজ ফয়েজ আহমদ, জুনেদ আহমদ, হাফিজ শাকের, হাফিজ আম্বিয়া, হাফিজ আশরাফ আহমদ, লোকমান আহমদ প্রমূখ। বিজ্ঞপ্তি
