মনজুর আহমদ, গোয়াইনঘাট, থেকেঃ ঢাকা-সিলেট মহা সড়কের নবীগঞ্জের দেব পাড়ায় দূর্ঘটনায় সেনাসদস্য আব্দুল কাদিরসহ একই পরিবারের নিহত ৪ সদস্যের দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার বিকেলে জাফলং মুসলিমনগর প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাযার নামাজ ও বাংলাদেশ সেনা বাহীনির পক্ষ থেকে আব্দুল কাদিরকে মরনোত্তর সম্মান প্রদর্শণ শেষে স্থানীয় কবরস্থানে তাদের লাশ দাফন করা হয়েছে। এদিকে সড়ক দূর্ঘটনায় একই পরিবারের ৪জন ও চালক সহ মোট ৫ জন নিহতের ঘটনায় পুরো জাফলং এলাকায় শোকের ছায়া নেমে আসে। এলকাবসাী দূর্ঘটনায় আহত সেনা সদস্য কাদিরের স্ত্রী লাভলী বেগম ও একমাত্র শিশু কন্যা নুসরাত জাহান লামিয়ার সুস্থতা কামনা করেন। গতকাল মঙ্গলবার দুপুরে লাশের বহর নিয়ে এলকায় পৌছলে পাড়াপ্রতিবেশী কয়েক সহস্রাধিক লোকজন ভিড় জমান। এসময় তাদের কন্নায় এলকার বাতাশ ভারী হয়ে উঠে। কেই কাউকে সামলাতে পারেনী। সবাই হাউ মাউ করে কন্নায় ভেঙ্গে পড়ে। এক পর্যায় লাশ নিয়ে যাওয়া হয় মুসলিম নগর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে। জানাজায় উপস্থিত ছিলেন বিভিন্ন বয়সের কয়েক সহস্রাধিক লোকজন। উল্যেখ্য আত্মীয়‘র বাড়ি কুমিল্লা থেকে জাফলং আসার পথে সোমবার ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ দেবপাড়া এলাকায় ঢাকা গামী পাথর বোঝাই একটি ট্রাকের নং (ঝিনাইদহ-ট-১১-১২৯৪ ) সাথে তাদের বহনকারী প্রাইভেট কার ( সিলেট-খ-১১-০৩৪৫) মুখোমুখি ধাক্কা লাগলে প্রাইভেট কারটি দুমড়ে মুছড়ে যায়। এতে ঘটনাস্থলেই সেনা সদস্য আব্দুল কাদির, তার বাবা অবসর প্রাপ্ত সেনা সদস্য আব্দুল হামিদ, মা কুলসুমা বেগম, ছোট বোন শারমিন আক্তার ও প্রাইভেটে কার চালক শাহ আলম নিহত হন। দুর্ঘটনায় গুরুতর আহত হন নিহত সেনা সদস্য কাদিরের স্ত্রী লাভলী বেগম ও একমাত্র শিশু কন্যা নুসরাত জাহান লামিয়া।
সড়ক দূর্ঘটনায় নিহত সেনা সদস্যসহ ৪জনের দাফন সম্পন, অশ্রজলে ভাসছে এলাকা
395
previous post
