গোয়াইনঘাট (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতাঃ গোয়াইনঘাট উপজেলা পরিষদের ২০১৫-২০১৬ অর্থ বছরের উন্মোক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা মিলনায়তনে গোয়াইনঘাট উপজেলা পরিষদ, ইউ পি চেয়ারম্যান, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও সাধারণ জনগণের উপস্থিতিতে চলতি বছরের আয়-ব্যায়ের বাজেট ঘোষণা করেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী। গোয়াইনঘাট উপজেলা পরিষদের বিভিন্ন খাত থেকে আয় ১ কোটি ৮৫লক্ষ টাকা ও ব্যায় ১ কোটি ৭৪ লক্ষ টাকা এবং উদ্বৃত ১১ লক্ষ টাকা। এসময় উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার মোঃ সালাহ উদ্দিন, গোয়াইনঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহ আলম স্বপন, মহিলা ভাইস চেয়ারম্যান আফিয়া বেগম, ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ফয়জুল ইসলাম, হামিদুল হক ভ’ইয়া বাবুল, লুৎফুল হক খোকন, মামুনুর রশিদ শাহিন, মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হক, গোয়াইনঘাট উপজেলা আওয়ামীলীগের সাবেক সিনিয়র সহ সভাপতি আজিজুর রহমান মাষ্টার,উপজেলা প্রকৌশলী এ এইচ এম কামরুজ্জামান, গোয়াইনঘাট প্রেসকাব সভাপতি মনজুর আহমদ, সাধারণ সম্পাদক এম এ মতিন, যুগ্ম সম্পাদক জাকির হোসেন, প্রকল্প কর্মখর্তা আহমেদুল্লাহ সবুজ, সহকারী শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম, ইউ.সি.সি‘র চেয়ারম্যান কামরুজ্জামন মুকুল, ব্যবসায়ী গোলমা মস্তফা, লোকমান উদ্দিন, ছাত্রদল নেতা জাহাঙ্গীর আলম, নুর আহমদ, আবুল কালাম প্রমূখ।
গোয়াইনঘাট উপজেলা পরিষদের ১কোটি ৮৫লাখ টাকার বাজেট ঘোষণা
242
previous post
