সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন: সেলিম আউয়াল সভাপতি, সজল ছত্রী সাধারণ সম্পাদক

by News Room

ম্যাস্-লাইন মিডিয়া সেন্টার (এমএমসি) এর তত্তাবধানে পরিচালিত স্থানীয় সরকার সাংবাদিক ফোরাম সিলেট জেলা কমিটি পুনর্গঠন করা হয়েছে। বুধবার সকালে এমএমসি’র সিলেট অফিসে অনুষ্ঠিত এক সভায় এই কমিটি পুনর্গঠন করা হয়।
দৈনিক সিলেটের ডাকের সেলিম আউয়ালকে সভাপতি ও দৈনিক যুগভেরীর সজল ছত্রীকে সাধারণ সম্পাদক করে এ কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন- সহ সভাপতি শ্যামল সিলেটের আবুল মোহাম্মদ, কোষাধ্যÿ সাংবাদিক নোমান বিন আরমান, সদস্য দৈনিক কাজিরবাজারের সোয়েব বাসিত, দৈনিক উত্তরপূর্বের তুহিনুল হক তুহিন ও দৈনিক দিনকালের ব্যুরো প্রধান আয়শা সিদ্দিকা আশা।
কমিটি ঘোষণা করেন স্থানীয় সরকার সাংবাদিক ফোরামের সিলেট বিভাগীয় কমিটির সভাপতি লিয়াকত শাহ ফরিদী। অনুষ্ঠান সঞ্চালনা করেন এমএমসির আঞ্চলিক সমন্বয়কারী মিজানুর রহমান। এ সময় আরো উপস্থিত স্থানীয় সরকার সাংবাদিক ফোরাম সিলেট বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক শাহ সুহেল আহমদ, বাংলাদেশ প্রতিদিনের শাহ দিদার আলম নবেল, সবুজ সিলেটের ছামির মাহমুদ, চ্যানেল আই’র জেলা প্রতিনিধি সাদিকুর রহমান সাকি, সংলাপের রেজাউল হক ডালিম, সংবাদের নাসির উদ্দিন, উত্তরপূর্বরে আব্দুল কাইয়ুম, সিলেটের ডাকের এমদাদুর রহমান মিলাদ, সিলেট সুরমার ফারজানা মৃদুলা, শ্যামল সিলেটের আবুল কালাম আজাদ, কাজিরবাজারের জাহাঙ্গীর আলম খায়ের ও সংলাপের করিম মাহমুদ লিমন।

You may also like

Leave a Comment