শাহবাগে যাত্রীবাহী বাসে আগুন

by News Room

নিউজ ডেস্ক:‘রাজধানীর শাহবাগে বারডেম জেনারেল হাসপাতালের সামনে তুরাগ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।  সোমবার সন্ধ্যা ৭ টা ৫ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার নীলুফা ইয়াসমীন  ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।  তিনি জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট কাজ করছে।

You may also like

Leave a Comment