অর্পিত সম্পত্তি বিষয়ের ব্যবস্থা নেয়া হবে : প্রধান বিচারপতি

by News Room

ফেন্সুগঞ্জ প্রতিনিধি : প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, ধর্ম-কর্ম মেনেই পূজা এবং ধর্মীয় কর্মকান্ড পরিচালনা করবেন। ধর্ম-কর্ম করতে গিয়ে যাতে সহা অবস্থান বিনষ্ট না হয় সেদিকে দৃষ্টি দিতে হবে। সকল ভেদাভেদ ভুলে আমাদের সমাজ ব্যবস্থায় সা¤প্রদায়িক স¤প্রীতি সর্বক্ষেত্রে প্রতিটি নাগরিককে দৃষ্টান্ত স্থাপন করে যেতে হবে তাহলেই আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারব। বেহাত হওয়া দেবোত্তর সম্পত্তি পুনরুদ্ধারে কাজ চলছে এবং অর্পিত সম্পত্তি বিষয়ের তিনি খোঁজ খবর নিয়ে ব্যবস্থা নেয়া হবে।

মঙ্গলবার ফেঞ্চুগঞ্জ উপজেলার ইন্দানগর সার্বজনীন পূজা মন্ডপ পরিদর্শনে এসে প্রধান বিচারপতি এসব কথা বলেন।

পরিদর্শনকালে প্রধান বিচারপতির উপস্থিত ছিলেন সুপ্রিম র্কোটের রেজিস্টার সৈয়দ আমিরুল ইসলাম, অতিরিক্ত রেজিস্টার সাব্বির কয়েছ, অতিরিক্ত কর্মকর্তা হোসনে আরা আক্তার, সুপ্রিম র্কোটের সহকারি এটর্নি জেনারেল আব্দুর রকিব মন্টু, মৌলভীবাজার জেলা ও দায়রা জজ মনির আহমদ পাটোয়ারী, ফেঞ্চুগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা সানোয়ারুল হক, ফেঞ্চুগঞ্জ থানার অফিসার ইনচার্জ নন্দন কান্তি ধর, ফেঞ্চুগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ ভাষ্কর রঞ্জন দাস প্রমুখ।

You may also like

Leave a Comment