শাবিপ্রবি চত্বর শিক্ষার্থীদের মুখরিত হয়ে উঠছে

by News Room

সিলেটের খবর ডেস্ক:আগামী কাল বুধবার থেকে শাবি সচল হওয়া ক্যাম্পাসে শিক্ষার্থীদের মুখরিত হয়ে উঠছে। দীর্ঘ দিন বন্ধ থাকার পর আবারও সচল হতে চলেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম । ইতোমধ্যে হলে ও বিভিন্ন মেসে ফিরেছেন ছাত্রছাত্রীরা। ফলে শাবিপ্রবি চত্বর আবার শিক্ষার্থীদের কলোরবে মুখরিত হয়ে উঠছে। দেশের বিরোধী দল বিএনপি এবং ১৮ দলের ডাকা টানা হরতাল অবরোধের কারনে দীর্ঘদিন ধরে বন্ধ ছিলো শাবিপ্রবির ক্লাস, পরীক্ষা সহ অন্যান্য শিক্ষা কার্যক্রম।
গত সোমবার কোন হরতাল অবরোধ না থাকলেও শিক্ষার্থীদের অনুপস্থিতির কারনে কোন ক্লাস পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। তবে বিএনপি এবং ১৮ দলীয় জোট হরতাল অবরোধ বর্জন করে অন্য কর্মসূচি গ্রহন করার সংবাদ প্রকাশিত হবার পরে ধীরে ধীরে শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফিরতে শুরু করেছে। আশা করা যাচ্ছে আগামীকাল বুধবার থেকে সকল বিভাগের ক্লাস অনুষ্ঠিত করা সম্ভব হবে। উল্লেখ্য, বিএনপি এবং ১৮ দলের ডাকা টানা হরতাল অবরোধের মাঝে ক্লাস না হওয়ায় এবং নিরাপত্তার অভাবে শাবিপ্রবির শিক্ষার্থীরা ক্যাম্পাস ছেড়ে নিজ নিজ বাড়িতে পাড়ি জমান। এতে জনমানবশূন্য হয়ে পরে শাবিপ্রবি চত্বর। এরপর অতিবাহিত দীর্ঘসময়ে অনেকদিন হরতাল অবরোধ না থাকায় দেশের প্রায় সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা কার্যক্রম অনুষ্ঠিত হলেও শাবিপ্রবিতে কোন প্রকার ক্লাস, পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা হরতাল অবরোধ না থাকা দিনগুলোতে ক্লাস না হওয়ার পেছনে শিক্ষার্থীদের অনুপস্থিতিকেই দায়ী করছেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূতে জানা যায় যে, গত ১৩ জানুয়ারি ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আমিনুল হক ভূইয়ার সাথে বিশ্ববিদ্যালয়ের ডিনদের এক সভা অনুষ্ঠিত হয়। এতে ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম নিয়মিত করার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।

You may also like

Leave a Comment