166
১৪ শিক্ষার্থী বহিস্কারের প্রতিবাদে আগামীকাল থেকে শুরু হওয়া লাগাতার ধর্মঘটের সমর্থনে ক্যাম্পাসে মিছিল-সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, শাহজালাল বিশ্ববিদ্যালয় শাখা। আজ সোমবার বিকেল ৪.০ টায় বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক আহমদ মানসুরের নেতৃত্বে মিছিলটি কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে শুরু হয়ে মেডিকেল সেন্টারের সামনে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়। ক্যাম্পাস সভাপতি মাসুদুর রহমানের পরিচালনায় সমাবেশে শিবির শাবি শাখার সাংগঠনিক সম্পাদক আহমদ মানসুর বলেন, অনতিবিলম্বে ১৪ জন শিবির নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করুন নতুবা গঠনতান্ত্রিক ছাত্রআন্দোলনে এসব অন্যায় সিন্ধান্ত বানের জলে ভেসে যাবে। এ সময় অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউসুফ হাসান, তুহিন ব্যাপারী , তানভীর আহমেদ, সাখাওয়াত হোসেন, হারুনুর রশিদ প্রমুখ।
