শাবিতে শিবিরের লাগাতার ধর্মঘট শুরু মঙ্গলবার ॥ ক্যাম্পাসে লিফলেট বিতরণ

by News Room

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতিসহ ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে প্রশাসনের দেওয়া বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে পূর্ব ঘোষিত লাগাতার ছাত্র ধর্মঘট শুরু হচ্ছে মঙ্গলবার। এদিকে ক্যাম্পাসে বহিষ্কৃত ছাত্রদের খোলা চিঠি নামক লিফলেট বিতরণ করেছে শিক্ষার্থীরা।
নেতাকর্মীদের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে শাখা ছাত্রশিবিরের ডাকা প্রথম পর্বের দুদিনের সফল ধর্মঘেটের পর দ্বিতীয় পর্বের পূর্ব ঘোষিত লাগাতার ছাত্র ধর্মঘট শুরু হচ্ছে মঙ্গলবার। ধর্মঘট সফল করতে জনমত গঠনের লক্ষ্যে বহিষ্কৃত ছাত্রদের পক্ষ থেকে প্রকাশিত মানবিক আবেদন মূলক বহিষ্কৃত ছাত্রদের খোলা চিঠি বিতরণ করা হয়েছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে।
আজ(রবিবার) দুপুর দুইটার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের একাডেমিক ভবনগুলোতে বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের মাঝে এ লিফলেট বিতরণ করে শাখা ছাত্রশিবিরের নেতাকর্মীরা।
এদিকে শাবিপ্রবি শাখা ছাত্রশিবিরের সভাপতি এহসানুল করিম ও সেক্রেটারী সাইফুল ইসলাম সুজন এক বিবৃতিতে বলেন, “ছাত্রশিবিরের নেতাকর্মীদের বিরুদ্ধে দেওয়া প্রশাসনের অন্যায় বহিষ্কারাদেশ প্রত্যাহার না করা পর্যন্ত আমাদের গনতান্ত্রিক আন্দোলন চলবে। মঙ্গলবার থেকে সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে ছাত্রশিবির দূর্বার আন্দোলনের মাধ্যমে অধিকার আদায়ের আন্দোলনে ঝাপিয়ে পড়বে।”
এসময় তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থী সহ সংশ্লিষ্ট সকলকে প্রথম পর্বের মত সাড়া দিয়ে ছাত্রশিবিরের ডাকা লাগাতার ছাত্র ধর্মঘট সফল করা সহ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার আগের দিন ২০শে মার্চ ও ভর্তি পরীক্ষার দিন ২১ শে মার্চ সিলেট বিভাগে সর্বাত্মক হরতাল পালনের আহবান জানান।
লিফলেট বিতরণ কালে ক্যাম্পাসে উপস্থিত ছিলেন ক্যাম্পাস সভাপতি মাসুদুর রহমান, তুহিন ব্যাপারী, সাখাওয়াত হোসাইন, মিনহাজ মোহাম্মদ আরিফ প্রমুখ

You may also like

Leave a Comment