192
নিউজ ডেস্ক : জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালন করতে গিয়ে এ পর্যন্ত ৯৯ জন বাংলাদেশি শান্তিরক্ষী নিহত হারিয়েছেন বলে সংসদকে জানিয়েছেন সংসদ কার্যে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।
বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য এম এ মালেকের এক প্রশ্নের উত্তরে সৈয়দ আশরাফ এ তথ্য জানান।
মন্ত্রী জানান, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্বরত অবস্থায় বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীর নিহত সদস্যদের পরিবারকে সংস্থাটি থেকে সর্বোচ্চ ৭০ হাজার মার্কিন ডলার সহানুভূতিমূলক ক্ষতিপূরণ দেয়া হয়েছে।
মন্ত্রী বলেন, বর্তমানে বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীর ৬,১৫৫ জন সদস্য জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে লাইবেরিয়া, আইভরি কোস্ট, দক্ষিণ সুদান, উত্তর সুদান (দারফুর), ডিআর কঙ্গো, পশ্চিম সাহারা, লেবানন ও মালি-এ আটটি দেশে দায়িত্ব পালন করছেন।
