নিউজ ডেস্ক : কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার সিলেটে মানববন্ধন করেছে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি সিলেট জেলা আহবায়ক কমিটি। এতে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত শিক্ষক ও শিক্ষিকারা অংশ নেন।
নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে শিক্ষক নেতারা ১১ দফা দাবি বাস্তবায়নে সরকারের প্রতি জোড় দাবি জানিয়ে বলেন, সহকারি শিক্ষকরা কর্মজীবনে বেতন বৈষম্যসহ নানাভাবে বৈষম্যের শিকার হচ্ছেন। এজন্য তারা প্রধানমন্ত্রীর কাছে ন্যায্য অধিকার আদায়ের দাবিতে মাঠে নেমেছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত শিক্ষকরা রাজপথে থাকবে বলে মানববন্ধনে জানানো হয়। পরে শিক্ষক নেতারা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি দেন।
মানববন্ধনে জেলা কমিটির আহবায়ক মো. নরুল ইসলাম, সদস্য সচিব নিকেতন দাস, মহানগর শাখার আহবায়ক একেএম শামছুন্নুর, জেলার সমন্বয়কারী প্রমতেশ দত্ত, সদর শাখার আহবায়ক হাসিনা বেগম, বালাগঞ্জ উপজেলার আহবায়ক লাল মোহন দাস, কানাইঘাট উপজেলার আহবায়ক কবির উদ্দিন, গোয়াইনঘাটে আহবায়ক আব্দুস সামাদ, জৈন্তাপুরের আহবায়ক বিজিত দাস, জকিগঞ্জের আহবায়ক নজরুল ইসলাম, বিয়ানীবাজারের আহবায়ক নায়ার সুলতানা, গোলাপগঞ্জের আহবায়ক অধির চন্দ্র দাস, বিশ্বনাথের আহবায়ক বাবুল চন্দ্র দাস, কোম্পানীগঞ্জের আহবায়ক বিপুল চন্দ্র দাস, দক্ষিণ সুরমার আহবায়ক স্বপন কুমার দাস, ফেঞ্চুগঞ্জের আহবায়ক আব্দুল আহাদসহ দুই শতাধিক শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন।
