189
নিজস্ব প্রতিবেদক
জৈন্তাপুর উপজেলার নিজপাট মোরগা হাটি নিবাসী আলহাজ্জ্ব ডা:জহির উদ্দিন আহমদের স্ত্রী ও শহীদ আব্দুল্লাহ আল রায়হান এর গর্বিত মা মহীয়সী নারী আলহাজ্জ্ব মোসাম্মৎ সালেহা বেগম(৬২) ইন্তেকাল করেছেন।ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
আজ শনিবার বিকাল ৫.৩০ মিনিটে উপজেলা শহরস্থ নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৬২ বছর(আনু:)।তিনি স্বামী, তিন ছেলে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমার জানাজার নামাজ আগামীকাল রোববার সকাল দশটায় নিজপাট চুনাহাটি জামে মসজিদে অনুষ্ঠিত হবে।এতে সকলকে উপস্থিত থাকতে মরহুমার ছেলে নাঈম আহমদ অনুরোধ জানিয়েছেন।
