217
দেবাশীষ মন্ডল,উত্তর ২৪ পরগণা(পশ্চিমবঙ্গ,ভারত) জেলা সংবাদদাতা :বাংলাদেশের সাংসদ আনোয়ারুল আজিম খুনে ধৃত জিহাদ হাওলাদারের ১২ দিনের সিআইডি হেফাজতের নির্দেশ দিল বারাসত জেলা আদালত।
বৃহস্পতিবার রাতে উত্তর ২৪ পরগনার গোপালনগর থানা এলাকা থেকে সিআইডি ও নিউ টাউন থানার পুলিশ জিহাদকে গ্রেফতার করে।
শুক্রবার তাকে বারাসত আদালতে তোলা হয়। মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট শুভঙ্কর বিশ্বাস ধৃতকে ১২ দিনের সিআইডি হেফাজতের নির্দেশ দিয়েছেন। আপাতত নিউ টাউন থানায় রেখে সিআইডি আধিকারিকরা সাংসদ খুনের ব্যাপারে জিহাদকে জিজ্ঞাসাবাদ করবেন।
