এম এন্ড সি সাচি গ্রুপের পক্ষ থেকে সিলেটে শতাধিক পরিবারে খাদ্য সামগ্রী বিতরণ

by News Room

ডেস্ক রিপোর্ট: পবিত্র রমজান মাস উপলক্ষে ইংল্যাণ্ডের এম এন্ড সি সাচি গ্রুপের পক্ষ থেকে সিলেটের শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী (ইফতার আইটেম) বিতরণ করা হয়েছে। ১১মার্চ মঙ্গলবার সকালে সিলেট সদর উপজেলার হাটখোলা ইউনিয়নের সতর গ্রামের সুবিধা বঞ্চিত মানুষের মাঝে এই খাদ্য সামগ্রি বিতরণ করা হয়। স্থানীয় সতর সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এম এন্ড সি সাচি গ্রুপের স্থানীয় নিয়োগ ব্যবস্থাপক মো. ফারুক আহমদের সভাপতিত্বে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক, যুব সংগঠক ও সমাজসেবক মাজহারুল ইসলাম সাদী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবী মো. ওয়ারিছুল হক, রশিদ আহমদ, মাওলানা মাহবুবুর রহমান, বিশিষ্ট মুরব্বী আব্দুল আহাদ, এলাইছ মিয়া, আজাদ মিয়া। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জুয়েল আহমদ, মারুফ আহমদ, হৃদয় আহমদ, মোহাম্মদ আলী, আল-আমীন প্রমূখ।
এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন পবিত্র রমজান মাস মুসলমানদের জন্য আল্লাহ প্রদত্ত এক বিশেষ নিয়ামত। এ মাসের যে কোন ভালো কাজের মূল্য অন্য মাসের চেয়ে অনেক বেশি। তিনি বলেন পবিত্র এ মাসে ইফতার সামগ্রী বিতরণ করে রোজাদারদের সহযোগিতার মহতী উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। তিনি দাতা সংস্থা এম এন্ড সি সাচি গ্রুপের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং তাদের সফলতা কামনা করেন।

You may also like

Leave a Comment