শফিকুল ইসলাম প্রা. মেট্রোপলিটান ম্যাজিষ্ট্রেট এর লিখা:বহুদিন পর গোলাপের চাষাবাদ

by News Room

 

বহুদিন পর গোলাপের চাষাবাদ
রুদ্র মোহাম্মদ ইদ্রিস;–

‘বহুদিন পর গোলাপের চাষাবাদ’
(শ্রদ্ধেয় স্যার কবি শফিকুল ইসলামের উদ্দেশ্যে নিবেদিত পংক্তিমালা)

তোমার ভালবাসার সুরভি
বিমোহিত করেছে আমায়,আমাদের।
বহুদিন পর অনুর্বর মৃত্তিকা ভেদ করে
উঠে আসছে নতুন আলো।
এখানে এখোন গোলাপের চাষাবাদ অবিরত
আশাহত পথিকের সামনে কে যেন দাড়িয়ে আছে
টর্চ হাতে।

আমরা তাকে এতটা চিনি না-
যারা চিনেছে তারা বলেছে শব্দভূক।
নাক্ষত্রিক রোদে শোভন অন্ধকার ভেদ করে
অসীম সাগরে সে এক নাবিক।

তোমাকে ভালবাসা যায়
খুব কাছের মনে হয় তোমাকে,
এসো তবে আজ হল্লা করি।আউডার আড়াল থেকে বেড়িয়ে আসছে রমণীরা
সুলতার হাত ধরে,
তার সম্মানে আড্ডা হবে আজ॥শফিকুল ইসলাম
প্রা. মেট্রোপলিটান ম্যাজিষ্ট্রেট
পরিচিতি:শফিকুল ইসলাম প্রাক্তন মেট্রোপলিটান ম্যাজিষ্ট্রেট। তারুণ্যের প্রতীক কবি শফিকুল ইসলাম। তার কাব্যচর্চার বিষয়বস্তু প্রেম ও দ্রোহ। কবিতা রচনার পাশাপাশি তিনি অনেক গান ও রচনা করেছেন। তিনি বাংলাদেশ বেতার ও টেলিভিশনের তালিকাভুক্ত গীতিকার। ১০-ই ফেব্রুয়ারী সিলেট জেলায় জন্মগ্রহণকারী কবি শফিকুল ইসলাম প্রাক্তন মেট্রোপলিটান ম্যাজিষ্ট্রেট, ব্রাহ্মণবাড়িয়া জেলার এডিসি ও বর্তমানে বাংলাদেশ সরকারের উপসচিব। তিনি অর্থর্নীতি, ইসলামিক ষ্টাডিজ ও সমাজকল্যাণে স্নাতকোত্তর। সাহিত্য ক্ষেত্রে অবদানের জন্য ‘বাংলাদেশ পরিষদ সাহিত্য পুরষ্কার’ ও ‘নজরুল স্বর্ণ পদক’ প্রাপ্ত হন। প্রকাশিত কাব্যগ্রন্থ:- ‘তবু ও বৃষ্টি আসুক, ‘শ্রাবণ দিনের কাব্য, ‘মেঘভাঙা রোদ্দুর,’দহন কালের কাব্য’ ও ‘প্রত্যয়ী যাত্রা’। Mobile No- 01715495188

You may also like

Leave a Comment