নাম: জান্নাতুল শুভ্রা মনি
পিতা: মৃত মুক্তিযোদ্ধা আব্দুল গনি (গ্রন্থাগারিক, গনপাঠাগার, দিরাই উপজেলা।)
মাতা: সামসুন্নাহার চৌধুরী (আশির দশকের লেখিকা)
এস.এস.সি : সিলেট ক্যাডেট কলেজ স্কুল-ক্যাম্পাস,
এইচ,এস,সি : আম্বরখানা স্কুল এন্ড কলেজ।
বর্তমানে : এল,এল,বি অনার্সে অধ্যয়নরত।
গ্রাম: সুনামগঞ্জ জেলার দিরাই চন্ডিপুর।
জন্ম: ২৬শে ডিসেম্বর, সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলায়।
‘লেখা-লেখি শুরু করেন পঞ্চম শ্রেণী থেকে’ বাবা-মা, বড়বোন এবং ছোট মামার উৎসাহ ও অনুপ্রেরনায় এবং তাদের পথকে অনুসরন করে সাহিত্যের সাথে নিজেকে সম্পৃক্ত করা হয়েছে। লেখা-লেখির মধ্যে কবিতা, ছড়া, ছোটগল্প, উপন্যাস, ফিচার এবং গান লিখেন।
২০০৫ সাল থেকে লেখা প্রকাশ হতে থাকে বিভিন্ন পত্র-পত্রিকা ও ম্যাগাজিনে। এ পর্যন্ত একশটির ও বেশি কবিতা প্রকাশিত হয়েছে। ‘প্রকাশিত বই এ পর্যন্ত দুইটি’। ২০০৭ সালে প্রথম প্রকাশিত বই ‘সৃষ্টি’ ’নন্দিতা’ প্রকাশনা থেকে বের হয়।
২০১০ সালে ‘নানান রঙের দিনগুলি’ ’সুচয়ীনি’ প্রকাশনা থেকে বের হয়েছিল একুশে বই মেলায়। সিলেট বেতার থেকে স্বরচিত কবিতা আবৃত্তি করেন।লিখা প্রকাশিত হয়েছে যুগান্তর, প্রথম-আলো, সিলেটের ডাক, সিলেটের বাণী, কাজীর বাজার ইত্যাদি দৈনিকে।
এছাড়া ও নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত নীলঞ্জনা, মাত্রা ও ‘আমার জকিগঞ্জ পত্রিকায়’ লেখিকা ও সহ-সম্পদিকা হিসাবে সম্পৃক্ত রয়েছেন।
‘জালালাবাদ এসোসিয়েশন সৌদি আরবের প্রবাশ বার্তার লেখিকা ও সদস্য’।
সিলেট মুসলিম সাহিত্য ও ছড়া মঞ্চের সদস্য।
‘লন্ডন, ফ্রান্স, সৌদি আরব এ তিনটি দেশের যৌথ পরিচালনার প্রকাশিত-অগ্নিবীনা ট্রাষ্ট এর লেখিকা ও সদস্য’।
‘লন্ডনে প্রকাশিত মিলেনিয়াম পত্রিকার একজন লেখিকা’।
লেখক পরিচিতি:জান্নাতুল শুভ্রা মনি
291
