রাস্তার পাশে বৈদ্যুতিক খুঁটি: সড়ক দুর্ঘটনার মরণফাঁদ

by News Room
লোকমান হাফিজ (সিলেট): সিলেট-কোম্পানীগঞ্জ মহাসড়ক সকলের কাছে পরিচিত। এ রাস্তা দিয়ে যাওয়া যায় পর্যটনের বিভিন্ন স্পটে। বিছানাকান্দি, রাতারগুল, সাদা পাথর, এবং হাইটেক পার্কে যেতে হলে এ রাস্তা দিয়েই যেতে হয়। সিলেট-কোম্পানীগঞ্জ মহাসড়কের আরসিসি ঢালাই এর কাজ শেষ। এজন্য এ রাস্তায় বেড়েছে মানুষের চলাফেরা এবং পরিবহনের যাতায়াতও। বিভিন্ন পর্যটন কেন্দ্র থাকার কারণে বেড়েছে প্রাইভেট কার, মোটরবাইক, সাদাপাথর পরিবহন, বিআরটিসি দো’তলা বাস, সিএনজি সহ নানা পরিবহনের প্রতিনিয়ত যাতায়াত। পরিবহন যাতায়াতের পাশাপাশি বেড়েছে গাড়ির গতি ও সড়ক দুর্ঘটনা।
সিলেট শহর থেকে মুক্ত বাতাস নেয়ার জন্য অনেকেই যান হাইটেক পার্কে। সন্ধ্যার পরপরই তারা আবার ফিরে আসেন সিলেট শহরে। এখন শীতকাল। সন্ধ্যার সময় নেমে আসে কুয়াশা। কুয়াশার সময় রাস্তাঘাটে গাড়ি চালানো অনেক কষ্টকর হয়ে পড়ে। কুয়াশা থাকার কারণে রাস্তার উপরে থাকা ব্লক এবং রাস্তার পাশে থাকা বৈদ্যুতিক খুঁটি দেখা যায় না। এজন্য খুঁটির সাথে ধাক্কা খেয়ে প্রতিনিয়ত বাড়ছে সড়ক দূর্ঘটনা। বুধবার (৬ জানুয়ারি) ভোলাগঞ্জ থেকে সিলেট শহরে আসার পথে লাক্কাতুরা এলাকায় সাকিব আল হাসান নামক একজন মোটর চালক বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা খেয়ে মারাত্মক আহত হন। এই মহাসড়কে কিছু জায়গা যাওয়ার পর পরই দেখা যায় রাস্তার পাশে হয়তো বৈদ্যুতিক খুঁটি রাখা নয়তো ব্লক জোড়ে আছে রাস্তার সাইট গুলো।
সিএনজি চালক জুয়েল আহমদ বলেন, রাস্তার পাশে বৈদ্যুতিক খুঁটি থাকার কারণে অনেক সময় সড়ক দুর্ঘটনা হয়। প্রতিদিনই ছোট গাড়ি থেকে বড় গাড়ি বেশি যাতায়াত করে। বড় গাড়ি ক্ষতি বেশি থাকে এবং তাদেরকে সাইড দিতে গিয়ে বৈদ্যুতিক খুঁটি রাস্তার উপরে থাকার কারণে বৈদ্যুতিক খুঁটিরং সাথে ধাক্কা লেগে দুর্ঘটনা ঘটে।

You may also like

Leave a Comment