162
রাজধানীর যাত্রাবাড়ী থানা পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুইজন নিহত হয়েছেন। শনিবার বিকেলে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন সালাহ উদ্দিন ও জুয়েল।
তাদের মরদেহ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। যাত্রাবাড়ি থানার এসআই মোক্তার হোসেন এ তথ্য জানান।
তিনি জানান, নিহত সালাহ উদ্দিনের বিরুদ্ধে একাধিক হত্যা মামলা রয়েছে। জুয়েল তার সহযোগী।
এসআই মোক্তার বলেন, “গত তিন-চারদিন আাগ থেকে ঢাকা মহানগরে পুলিশ বিশেষ অভিযান চালাচ্ছে।
শনিবার বিকেল চারটার পর একটি অপারেশনে ওই দুইজন পুলিশের ওপর গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি চালালে তারা নিহত হন।”
