নিজস্ব প্রতিবেদক : সিলেটের খবর ডটকম’র সম্পাদক ও দৈনিক আলোকিত সিলেট’র ব্যাবস্থাপনা সম্পাদক গোলজার আহমদ বলেছেন, সাংবাদিকরা প্রবাসে থেকেও দেশমাতৃকার টানে দেশের জন্য কাজ করছেন। মহান মুক্তিযোদ্ধের সময়ও বিদেশে অবস্থানরত বাংলাদেশী সাংবাদিকরা দেশ স্বপক্ষে কাজ করেছেন। তাই যার যার অবস্থান থেকে দেশের জন্য কাজ করতে হবে।
শনিবার সকালে নগরীর স্থানীয় একটি দৈনিকের কার্যালয়ে আজকের সিলেট ডটকম’র নিজস্ব প্রতিবেদক খছরুজ্জামান পারভেজ’র উচ্চ শিক্ষার্থে মালেশিয়া যাত্রা উপলক্ষে পত্রিকার পক্ষ থেকে আয়োজিত সংবর্ধনা অনুষ্টানে তিনি এসব কথা বলেন।
আজকের সিলেট ডটকম’র প্রধান সম্পাদক এম.সাইফুর রহমান তালুকদার’র সভাপতিত্বে প্রধান প্রতিবেদক আমিনুল হক সিপনের পরিচালনায় এসময় তিনি আরো বলেন, সাংবাদিকরা জাতির বিবেক। তাই প্রত্যেক সাংবাদিকদের দায়িত্ব দেশ ও জাতির কল্যাণে কাজ করা। আর দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে দেশের সার্বিক চিত্র তুলে ধরা। এজন্য প্রত্যেক সাংবাদিককে দল-মতের উর্ধ্বে থেকে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হবে।
সংবর্ধিত অতিথির বক্তব্যে খছরুজ্জামান পারভেজ বলেন, আমি দেশ থেকে চলে গেলেও আজকের সিলেট’র সাথে আমার সম্পর্ক আগের মতই থাকবে। এখান থেকে আমার সাংবাদিকতা শুরু তাই বিদেশে থাকলেও লেখাপড়ার ফাঁকে আজকের সিলেট’র জন্য কাজ করব।
সভাপতির বক্তব্যে এম.সাইফুর রহমান তালুকদার বলেন, আজকের সিলেট সিলেটের গণমানুষের অনলাইন মূখপত্র। আমরা চেষ্টা করছি সকল শ্রেণী-পেশার মানুষের কথা বলার। মাত্র তিন জন মানুষ মিলে যাত্রা শুরু করা আজকের সিলেট আজ একটি বিশাল পরিবার। প্রতিষ্টানটির অগ্রযাত্রায় এপরিবারের প্রত্যেক সদস্যের শ্রম ও মেধা রয়েছে। এখানে সবাই প্রতিষ্টানকে নিজের মনে করে কাজ করেন। তাই আজকের ছোট্ট পরিসরে এই অনুষ্টান কাজের মূল্যায়ন করার প্রচেষ্টা মাত্র।
এসময় বক্তব্য রাখেন আজকের সিলেট ডটকম’র নির্বাহী সম্পাদক সাদিকুর রহমান চৌধুরী, সহ-সম্পাদক শরীফ তুহিন, নিজস্ব প্রতিবেদক সাদিকুর রহমান, রমজান আলী, সাইফুল ইসলাম ফটো সাংবাদিক এ এইচ সাগর, সেলিম উদ্দিন, বালাগঞ্জ প্রতিনিধি কবির আহমদ, সাংবাদিক ইকবাল আহমদ, সমাজকর্মী আঈনুদ্দিন জাফর, মাহমুদুল হাসান প্রমূখ।
অনুষ্টান শেষে আজকের সিলেট’র পক্ষ থেকে সংবর্ধিতকে উপহার সামগ্রী তুলে দেন অনুষ্টানের প্রধান অতিথি। পরে তাকে ফুলেল শুভেচ্ছায় আনুষ্টানিক বিদায় জানান আজকের সিলেট পরিবারের সদস্যরা।
প্রসঙ্গত, খছরুজ্জামান পারভেজকে আজকের সিলেট ডটকম’র মলেশিয়া (বাংলাদেশী বিশেষ করে সিলেটী আধ্যুষিত) ব্যুরো প্রধান হিসেব নিয়োগ দেয়া হয়েছে। আগামী ২০ ফেব্রুয়ারি থেকে তিনি নতুন দ্বায়িত্ব পালন করবেন।
