মোটরসাইকেলে প্রাণ গেলো ১০ম শ্রেণির ৩ শিক্ষার্থীর

by News Room

টাঙ্গাইল প্রতিনিধি:: টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ধলাপাড়া এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে ১০ম শ্রেণির ৩ শিক্ষার্থী।

এরা হচ্ছে, ধলাপাড়ার বড় বাজার পীরপাড়া গ্রামের মৃত ছমিরের ছেলে মো. শরিফ মিয়া, মো. শাহজালালের ছেলে আবু বক্কর ও মৃত রমজান আলীর ছেলে মো. শাহিন।

সোমবার (৮ নভেম্বর) সকালে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এরা তিনজনই ঘনিষ্ঠ বন্ধু।

বিষয়টি নিশ্চিত করেছেন ধলাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. এজাহারুল ইসলাম ভূইয়া ।

তিনি জানান, সকালে তিন বন্ধু মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে সাগরদিঘি ধলাপাড়ার দিকে যাচ্ছিলো। মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। আহত অবস্থায় অপর দুইজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মৃত্যু হয়। নিহতদের লাশ তাদের বাড়িতে নেওয়া হয়েছে।

You may also like

Leave a Comment