মনের মন্দিরা

by News Room

সুফিয়া জমির ডেইজী;–
আমার সময় যায় বিগত দিনের হিসাবে, আমি বিষাদীর মনে তুমি সঞ্চিত অভাবীর স্রোতে। মায়ার সমীপে যদি গান খুঁজি তোমার জন্য আমি, তাহলে; মৌনতার সুরে
কোথায় পাবো বলো তোমার মায়াপ্রীতির উল্লাস…?
কোথায় পাবো বলো দুঃখ বিনাশী ভোরের – বাতাস…? কতোবার ঘুমভাঙা রোদ হয়ে সান্ত্বনার ঢেউ -<হতে চাই; -ণ কোলাহলের দেশে-
আমি পারি না সান্ত্বনার ঢেউ হতে। তবে; বিলাসী স্বপ্ন দ্যাখি না নির্জনতার শীতে। আর আমি হই না – একাকীত্বে তুমিহীন বাসিন্দা। মনের মন্দিরা তোমায় দেবো… , –
দেবো রোদশিকারী সব পিরীতির বয়ান… , –
কলিজার শ্বাসে তুমি বাজাও সুখের সুখময় পিয়ানো। –

You may also like

Leave a Comment