সিকৃবিতে শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় ছাত্রলীগের তিনকর্মী বহিস্কার

by News Room
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) একোয়া কালচার বিভাগের এক শিক্ষককে লাঞ্চিত করার ঘটনায় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের তিনকর্মীকে একবছরের বহিস্কার করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শহিদুল্লাহ তালুকদার তাদের বহিস্কার করেন। বহিস্কিৃতরা হলো- ছাত্রলীগ কর্মী প্রতীক কুমার মজুমদার, মামুন হাসান জনি ও গৌতম পাল।

এদিকে বহিস্কারাদেশ প্রত্যাহারের দাবিতে বৃহস্পতিবার সন্ধ্যায় উপাচার্যের বাসভবন ঘেরাও করে বিক্ষোভ করেছে সিকৃবি ছাত্রলীগ।
প্রসঙ্গত, গত মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয় সংলগ্ন বালুচর নতুন বাজার এলাকায় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কয়েকজন কর্মী একোয়া কালচার বিভাগের প্রভাষক আমিনুর রশীদকে লাঞ্ছিত করে। পরে প্রক্টর এসে তাকে উদ্ধার করে নিয়ে যান।

এদিকে শিক্ষক লাঞ্চিত হওয়ার প্রতিবাদে গত বুধবার থেকে মাৎস্য বিজ্ঞান অনুষদের শিক্ষকরা ক্লাস বর্জন শুরু করেন। ফলে বৃহস্পতিবারও ওই অনুষদের কোন ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। – See more at: http://sylhetview24.com/2013/dec/19/34.php#sthash.ubYT18wV.dpuf

You may also like

Leave a Comment