বেগম খালেদার গুলশান কার্যালয়ে তল্লাশির নির্দেশ আদালতের

by News Room

নিউজ ডেস্ক:: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কার্যালয়ে পুলিশি তল্লাশির নির্দেশ দিয়েছেন আদালত।

রোববার ঢাকার সিএমএম আদালত ওই নির্দেশ দেন।

গত ৩ জানুয়ারি রাত থেকে গুলশানের নিজ কার্যালয়ে অবস্থান করছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। প্রথমে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কার্যালয় অবরুদ্ধ করে রাখলেও এখন পরিস্থিতি কিছুটা শিথিল।
এদিকে কার্যালয়ে বসে চলমান আন্দোলন পরিচালনা করছেন খালেদা জিয়া। সরকারি দলের পক্ষ থেকে আন্দোলনে সহিংসতার জন্য বেগমখালেদা জিয়াকে দায়ী করা হচ্ছে। এমনকি সরকারের মন্ত্রী-এমপি ও বেশ কিছু সংগঠন সহিংসতার দায়ে তার গ্রেফতার দাবি করেছেন।

You may also like

Leave a Comment