152
নিউজ ডেস্ক:আওয়ামী লীগ নেতা ও খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বিএনপির চলমান আন্দোলনকে সন্ত্রাস আখ্যায়িত করে বলেছেন অস্ত্র দিয়েই এ সন্ত্রাস দমন করা হবে এবং শিগগিরই দেশের পরিস্থিতি ঠিক হয়ে যাবে।বিবিসি বাংলাদেশ সংলাপে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।তবে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিঞা বলেছেন অস্ত্র বা শক্তি দিয়ে রাজনৈতিক সংকটের সমাধানের সুযোগ নেই।
রোববার দুপুরে রাজধানীর বিয়াম মিলনায়তনে অনুষ্ঠিত সংলাপের এবারের পর্বে মূলত বাংলাদেশের চলমান সহিংস পরিস্থিতির গন্তব্য, সহিংসতার দায় এবং সমাধানের সম্ভাবনার মতো বিষয়গুলো আলোচনায় উঠে এসেছে।সংলাপের এবারের পর্বে আরও আলোচক ছিলেন বাংলাদেশর কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও গণস্বাক্ষরতা অভিযানের পরিচালক রাশেদা কে চৌধুরী। অনুষ্ঠানে প্রথম প্রশ্ন করেন সানফিরা সাদমানি।
