গত শুক্রবার সন্ধ্যায় শাহপরান থানা ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান পংকীর উপর ছাত্রদল ও ছাত্রশিবির নামধারী সন্ত্রাসীদের ‘বর্বোরচিত ও ন্যক্কারজনক’ হামলার তীব্র নিন্দা, প্রতিবাদ জানিয়ে সিলেট জেলা ছাত্রলীগ নেতৃবৃন্দ বলেছেন, সাম্প্রদায়িক গোষ্ঠী শিবিরের সাথে ‘আঁতাত’ করেছে ছাত্রদল। নেতৃবৃন্দ হযরত শাহজালাল, শাহপরান (রঃ) ও শ্রী চৈতন্যের পূণ্যভুমি সিলেটের অসাম্প্রদায়িক চেতনাকে বিনষ্টের লক্ষ্যে উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী জামায়াত-শিবিরের সাথে জাতীয়তাবাদী ছাত্রদলের ‘আঁতাতে’র নিন্দা জানান। রবিবার জেলা ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার আলম সামাদ ও সাধারণ সম্পাদক এম রায়হান চৌধুরী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞতিতে এই হামলার ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। বিবৃতিতে উল্লেখ করা হয়- স্বাধীনতা বিরোধী শক্তি রাজাকার, আলবদর, আলশামসদের উত্তরসূরীদর সাথে ‘আঁতাত করে’ জাতীয়তাবাদী ছাত্রদল মূলত স্বাধীনতা বিরোধীদের পক্ষেই অবস্থান নিয়েছে। আর এই ‘আঁতাতে’র প্রতিফলিত ঘটনাই হল শাহপরান গেইটে ছাত্রলীগ নেতা পংকীর হাত-পায়ের রগ কর্তন। নেতৃবৃন্দ শাহপরান গেইট শিবির-ছাত্রদল মিলে ছাত্রলীগ নেতা পংকীর উপর হামলা, সাবেক কেন্দ্রীয় নেতা জগৎ জ্যোতিকে হত্যা, জেলা ছাত্রলীগ নেতা অসীম কান্তি কর, এম.সি কলেজ ছাত্রলীগ নেতা মেহেদি হাসান উজ্জলসহ সকল ছাত্রলীগ নেতার উপর শিবিরের ‘বর্বোররিত হামলায় দায়ীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।
শিবিরের সাথে ‘আঁতাত’ করেছে ছাত্রদল: জেলা ছাত্রলীগ
324
previous post
