সিলেট-ভোলাগঞ্জ সড়ক সংস্কারের দাবিতে ২০টি স্পটে মানববন্ধন

by News Room

নিজস্ব প্রতিবেদক:সিলেট-ভোলাগঞ্জ-দয়ারবাজার সড়ক সংস্কারের দাবিতে দুই মাসব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে সড়কটির ২০টি স্পটে একই সময়ে স্মরণকালের দীর্ঘতম মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার সিলেট নগরীর আম্বরখানা থেকে ভোলাগঞ্জ-ভাটরাই পর্যন্ত হাজার হাজার মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়।  মানববন্ধন কর্মসূচী চলাকালে স্বেচ্ছা প্রণোদিত হয়ে যানবাহনের চালকরা যান চলাচল বন্ধ রাখেন। মানববন্ধনে অংশগ্রহণকারী সাধারণ মানুষের মাঝেও ছিল প্রাণোচ্ছ্াস।  মানববন্ধনের বিভিন্ন স্পটে বক্তারা বলেন, ফেব্রুয়ারী মাসের মধ্যে এই সড়কের সংস্কার কাজ শুরু না হলে দুর্বার গণআন্দোলন গড়ে তোলা হবে। পাথর পরিহবহন বন্ধসহ কোম্পানীগঞ্জকে অচল করে দেওয়ার হুশিয়ারী উচ্চারণ করেন বক্তারা।  নগরীর আম্বরখানা পয়েন্টে মানববন্ধনে বক্তব্য রাখেন সিলেট-ভোলাগঞ্জ-দয়ারবাজার সড়ক সংস্কার আন্দোলনের আহবায়ক ও কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নাসরিন জাহান ফাতেমা, লেফটেন্যান্ট কর্নেল (অব.) অধ্যক্ষ আতাউর রহমান পীর, ক্যাপ্টেন (অব.) পরিক্ষিত সিংহ, বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব কলমদর আলী, সাইফুল ইসলাম, ফয়জুল হক, ভোলাগঞ্জ চুনা পাথর আমদানী কারক সমিতির সাধারন সম্পাদক মুজিবুর রহমান মিন্টু, গোয়াইনঘাট উন্নয়ন ফোরামের চেয়ারম্যান আনোয়ার হোসাইন, অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন আম্বরখানা শাখার সভাপতি আব্দুল মন্নান, সাধারণ সম্পাদক চুনু মিয়া, সাংগঠনিক সম্পাদক তাজ উদ্দিন, সাবেক সভাপতি নিয়াজ উল্লাহ, শ্রমিক নেতা তেরা মিয়া মেম্বার, আবুল খান, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন, যুগ্ম সম্পাদক আবিদুর রহমান, কোষাধ্যক্ষ দিলোয়ার হোসেন, আম্বরখানা ব্যবসায়ী সমিতির নেতা গুলজার আহমদ, আওয়ামী লীগ নেতা রঞ্জিত দেবনাথ ময়না, কোম্পানীগঞ্চ ছাত্র পরিষদের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক উমর ফারুক, আমিরুল হক, রূপক চন্দ্র দাস, কাজী জসিম উদ্দিন, সাহাব উদ্দিন, তোফায়েল আহমদ, রাসেল মাহমুদ, রোটারিয়ান আব্দুল করিম প্রমুখ।  এই মানববন্ধন একযোগে ধোপাগুল, সালুটিকর, পিয়াইনগুল, বর্ণি, তেলিখাল, কোম্পানীগঞ্জ, লাছুখাল, টুকেরবাজার, তৈমুরনগর, চকবাজার, পাড়–য়া, ভোলাগঞ্জ, কলাবাড়ী, দয়ারবাজার, ভাটরাই প্রভৃতি স্থানে অনুষ্ঠিত হয়।

You may also like

Leave a Comment