স্টাফ রিপোর্টার: সিলেটের উদীয়মান কবি,লেখক,শিক্ষানবীশ আইনজীবি,অনলাইন নিউজপোর্টাল সিলেটের খবর২৪.কম এর সাহিত্য সম্পাদক ও দৈনিক আলোকিত সিলেটের স্টাফ রিপোর্টার জান্নাতুল শুভ্রা মনি’র শুভ বিবাহ সম্পন্ন হয়েছে।গত ৭ জুলাই সিলেট নগরীর অভিজাত রেঁস্তোরা হোটেল মীরা গার্ডেনে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে সিলেট জেলা বারের সদস্য,জেলা জজ আদালতের আইনজীবী এডভোকেট আবেদ আবদুল্লাহ রাব্বানী শান্ত’র সাথে শুভ্রা মনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন।অনুষ্ঠানে আত্মীয়-স্বজন,বন্ধু-বান্ধব ছাড়াও সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ,সাহিত্য ও সংবাদ কর্মী সহ সামাজিক,রাজনৈতিক ও পেশাজীবি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 
জান্নাতুল শুভ্রা মনি সিলেটের কবি ও সাহিত্য-সাংস্কৃতিক অঙ্গনে শুভ্রা জান্নাত নামেই পরিচিত। তার অনেক লেখনি ও কবিতা ইতোমধ্যে বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে। তার এ সৃজনশীল প্রতিভার জন্য অনেক সংস্থা প্রতিষ্ঠান থেকে ইতিমধ্যেই তিনি পুরস্কৃত হয়েছেন।
কবি জান্নাতুল শুভ্রা মনির গ্রামের বাড়ি ভাটি বাংলা নামে খ্যাত সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলায়। তিনি ১৯৯১ সালের ২৬শে ডিসেম্বর জন্ম গ্রহণ করেন। তার পিতার নাম মুক্তিযোদ্ধা আব্দুল গনি। তিনি দিরাই উপজেলার গণ পাঠাগারের গ্রন্থাগারিক ছিলেন। তার মাতা শামসুন্নাহার চৌধুরী আশির দশকে লেখিকা হিসেবে সুখ্যাতি অর্জন করেন। কবি মনি সিলেট ক্যাডটে কলেজ ক্যাম্পাস স্কুল থেকে ২০০৯ সালে এসএসসি এবং আম্বরখানা গার্লস স্কুল এন্ড কলেজ থেকে ২০১১সালে এই্এসসি পাস করেন।পরবর্তীতে তিনি সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে এলএলবি অনার্স সম্পন্ন করেন।
পড়াশোনার পাশাপাশি তিনি সাংবাদিকতা পেশার সাথেও জড়িত। তিনি লেখা-লেখি শুরু করেন পঞ্চম শ্রেণী থেকে’ বাবা-মা, বড়বোন এবং ছোট মামার উৎসাহ ও অনুপ্রেরনায় এবং তাদের পথকে অনুসরন করে সাহিত্যের সাথে নিজেকে সম্পৃক্ত করেছেন। তিনি কবিতা, ছড়া, ছোটগল্প, উপন্যাস, ফিচার, গান সহ সাহিত্যের বিভিন্ন বিষয়ে নিয়মিত লিখে যাচ্ছেন। ২০০৫ সাল থেকে লেখা প্রকাশ হতে থাকে বিভিন্ন পত্র-পত্রিকা ও ম্যাগাজিনে। এ পর্যন্ত একশটির ও বেশি কবিতা প্রকাশিত হয়েছে। ‘প্রকাশিত বই এ পর্যন্ত দুইটি’। ২০০৭ সালে প্রথম প্রকাশিত বই ‘সৃষ্টি’ ’নন্দিতা’ প্রকাশনা থেকে বের হয়। ২০১০ সালে ‘নানান রঙের দিনগুলি’ ’সুচয়ীনি’ প্রকাশনা থেকে বের হয়েছিল একুশে বই মেলায়। সিলেট বেতার থেকে তিনি স্বরচিত কবিতা আবৃত্তিওকরেন। এছাড়া তার বিভিন্ন লিখা প্রকাশিত হয়েছে যুগান্তর, প্রথম-আলো, সিলেটের ডাক, সিলেটের বাণী, কাজীর বাজার সহ ইত্যাদি দৈনিক পত্রিকায়।
তিনি নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত নীলঞ্জনা, মাত্রা ও ‘আমার জকিগঞ্জ পত্রিকায়’ লেখিকা ও সহ-সম্পদিকা এবং সিলেট নিউজ টাইমস এর বিভাগীয় সম্পাদিকা হিসাবে কাজ করেছেন। তিনি ‘জালালাবাদ এসোসিয়েশন সৌদি আরবের প্রবাশ বার্তার লেখিকা ও সদস্য, প্রাচীনতম সাহিত্য প্রতিষ্ঠান সিলেট মুসলিম সাহিত্য সংসদের ও ছড়া মঞ্চের এবং ‘লন্ডন, ফ্রান্স, সৌদি আরব এ তিনটি দেশের যৌথ পরিচালনার প্রকাশিত-অগ্নিবীনা ট্রাষ্ট এর লেখিকা ও সদস্য’। তিনি লন্ডনে প্রকাশিত মিলেনিয়াম পত্রিকার একজন লেখিকা’। তিনি এ যাবত অনেক সাহিত্য পুরস্কার ও সনদ পেয়েছেন। এর মধ্যে উল্লেখযোগ্য কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের ৪র্থ বই মেলায় কবিতাআবৃত্তিতে প্রথম, সিলেট বিভাগীয় সাহিত্য সম্মেলন পয়েটস ক্লাবে স্বরচিত কবিতা আবৃত্তিতে প্রথম, জালালাবাদ এসোসিয়েশান সৌদি আরব প্রবাস বার্তা থেকে কবিতার জন্য সনদ লাভ করেন।
২০১৫ সালে ঢাকা কবি পরিষদ থেকে কবি হিসেবে সম্মাননা সনদ লাভ করেন। সিলেটের উদিয়মান তরুণ কবি সাংবাদিক জান্নাতুল শুভ্রা মনি প্রথম বারের মতো স্বরচিত কবিতা আবৃত্তি করে সিলেটের কবি হিসেবে ঢাকায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বাংলাদেশ কবি পরিষদ আয়োজিত কবি সম্মেলনে অনেক প্রশংসা কুড়িয়েছেন ও সিলেটের সুনাম অর্জন করেছেন। পাশাপাশি কবি হিসেবে পরিচিতি লাভ করতে এ সম্মেলন তার জীবনে মাইল ফলক হিসেবে কাজ করবে। তিনি সিলেটের কবিওকবিতার এডমিন হিসেবে দায়িত্ব পালন করছেন। ব্যক্তিগত জীবনে তিনি খুবই সদালাপী, বন্ধুবাৎসল্য ও মিশুক চরিত্রের অধিকারী একজন নারী। তার লেখনী ও কবিতায় প্রকৃতি, মানুষ, মানবতা, নারীর অধিকার, জীবন ও জগতের বিভিন্ন বিষয় স্থান পেয়েছে।
