গোলাপগঞ্জে মাদক ও অস্ত্র সহ আটক-১

by News Room
গোলাপগঞ্জ প্রতিনিধিঃ গতকাল দুপুরে গোলাপগঞ্জ পৌর শহরের ব্যবসা প্রতিষ্ঠানে মাদক ও অবৈধ অস্ত্র রাখার অভিযোগে আহবাবুল্লাহ ফজলেগীর (২৪) নামে স্থানীয় এক ছাত্রনেতাকে আটক করেছে পুলিশ।
আটক ফজলেগীর উপজেলার বাঘা ইউনিয়নের গোলাপনগর গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক হারুনুর রশিদের ছেলে। সে ‘ছাত্র ঐক্য পরিষদ বাঘা’ নামক একটি শিক্ষা উন্নয়নমূলক সামাজিক সংগঠনের সাংগঠনিক সম্পাদক।
পুলিশ জানায়, ১৫ আগষ্ট সোমবার দুপুরে গোপন তথ্যের ভিত্তিতে গোলাপগঞ্জ পৌর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত একটি ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালায় পুলিশ। এসময় মাদক এবং বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র সহ ব্যবসা প্রতিষ্টানের পরিচালক আহবাবুল্লাহ ফজলেগীরকে আটক করা হয়। তার বিরোদ্ধে থানায় ‘মাদক এবং অস্ত্র’ আইনে মামলা রুজু করা হয়েছে। মঙ্গলবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
এদিকে ‘মাদক এবং অস্ত্রের’ ঘটনাটি ‘সাজানো’ বলে দাবী করছেন আটক ফজলেগীরের পিতা হারুনুর রশিদ। তিনি বলেন, নিশ্চয়ই কোনো কূচক্রীমহল যড়ন্ত্রমূলকভাবে মাদক এবং অস্ত্র দিয়ে আমার ছেলেকে ফাঁসিয়েছে।

You may also like

Leave a Comment