সেন্ট্রেল জৈন্তা উচ্চ বিদ্যালয়ে শোক দিবস পালিত

by News Room

মহান স্বাধীনতার মহাধিনায়ক দেশ গড়ার কারিগর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোকদিবস উপলক্ষে জৈন্তাপুর উপজেলার সনামধন্য বিদ্যাপিঠ  সেন্ট্রেল জৈন্তা উচ্চ বিদ্যালয়ে নানান অনুষ্টানের মধ্য দিয়ে পালিত হয়েছে জাতীয় শোক দিবস। মারুফ হোসেনের কোরআন তেলাওয়াত ও দ্বীপক বিশ্বাসের গীতা পাঠের মধ্য দিয়ে  সকাল ১০ টায় মূল অনুষ্টান শুরু হয়। সহকারী শিক্ষক আবু তাইদের পরিচালনায় ও সহকারী প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মাষ্টার এনায়েত উল্লাহ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট মুরব্বি আং হক,প্রাক্তন ছাত্র শাহীন আহমদ,নাজমুল ইসলাম প্রমুখ। এর আগে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্টান ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা স্কুল ক্যাম্পাসে অনুষ্টিত হয়। শোকসভায় বক্তব্য রাখেন মাষ্টার তাজ উদ্দিন,রবিন্দ্র চন্দ্র দেবনাথ ও মাষ্টার আবু তাইদ,ছাত্রদের মধ্যে বক্তব্য রাখেন শাহেদ আহমদ,তানজিনা আক্তার মনি,রেজওয়ান,আলেয়া বেগম,বায়েজিদ আহমদ,দ্বিপন বিশ্বাস। বক্তব্য শেষে বিভিন্ন প্রতিযোগিতার পুরষ্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন শিক্ষক ও অতিথিবৃন্দ। ধর্মীয় শিক্ষক মাওঃ ইনসান আলীর মুনাজাতের মাধ্যমে অনুষ্টানের সমাপ্তি ঘটে।

You may also like

Leave a Comment