জাতীয় শোক দিবস উপলক্ষে অনলাইন প্রেসকাবের দোয়া ও আলোচনা সভা :বঙ্গবন্ধু বাঙালিকে বিশ্বের বুকে প্রতিষ্ঠিত করেছিলেন

by News Room

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাতবার্ষিকী উপলে সিলেট অনলাইন প্রেসকাবের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সন্ধ্যা ৭টায় সিলেট অনলাইন প্রেসকাবে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন একটি অপশক্তি বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে বাংলাদেশকে মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে নিয়ে যেতে চেয়েছিল। তাদের সেই স্বপ্ন সফল হয় নি। বঙ্গবন্ধু স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠার মাধ্যমে বাঙালি জাতিকে পৃথিবীর বুকে পরিচিত করেছিলেন।
সিলেট অনলাইন প্রেসকাবের সভাপতি মুহিত চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত শোক সভায় বক্তব্য রাখেন,  কাবের সহসভাপতি গোলজার আহমদ হেলাল, সাধারণ সম্পাদক মকসুদ আহমদ মকসুদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক কে এ রহিম, ক্রীড়া সংস্কৃতি সম্পাদক প্রণবকান্তি দেব।
কাবের কোষাধক্ষ্য ও সিলেটের সময় ডটকমের প্রধান সম্পাদক মেহেদি কাবুলের উপস্থাপনায় আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট মিডিয়া ডটকমের সম্পাদক মিসবাহ মনজুর, নিউজ চেম্বার ২৪ডটকমের সম্পাদক তাওহিদুল ইসলাম, সিলেটের কন্ঠ ডটকমের প্রধান সম্পাদক জাবেদ আহমদ, সিলেটবাংলানিউজডটকমের সম্পাদক মো: কামাল আহমদ, চাইলড নিউজ ডটকমের লুতফুর রহমান তোফায়েল, সিলেটের সময় ডটকমের স্টাফ রিপোর্টার মবরুর আহমদ সাজু, শাহ শরিফুদ্দিন আহমদ, আজকের সিলেট ডটকমের স্টাফ রিপোর্টার উদয় জুয়েল, খছরুজ জামান পারভেজ, শীর্ষ খবর ডটমের জেলা প্রনিতিধি  এম আজহারুল ইসলাম, জকিগঞ্জ বার্তা ২৪ডটকমের প্রকাশক মো: আলম উদ্দিন, সিলেটের খবর ২৪ডটকমের স্টাফ মামুন আহমদ, মামুনুর রশীদ, সাকের আহমদ, খালেদ আহমদ, আমার সিলেট ২৪ডটকমের মো: এনামুল হক প্রমুখ।
আলোচনা সভা শেষে দোয়া পরিচালনা করেন, সিলেট রিপোর্ট ডটকমের সম্পাদক মাওলানা রুহুল আমিন নগরী।

You may also like

Leave a Comment