ফেসবুক বন্ধ থাকায় নাশকতা কম হয়েছে;তারানা হালিম

by News Room

বিশেষ প্রতিবেদক : ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমের বেশ কিছু মাধ্যম বন্ধ থাকায় মানবতাবিরোধী অপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসির পর নাশকতা কম হয়েছে বলে দাবি করেছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।  সোমবার বিকালে সচিবালয়ে সাংবাদিকদের কাছে এই দাবি করেন তিনি।  তারানা হালিমের দাবি, অন্যান্য রায়ের পর কম-বেশি সহিংসতা হয়েছে। কিন্তু এবার ফেসবুক বন্ধ থাকায় তেমন কোনো নাশকতা হয়নি।  সামাজিক যোগাযোগের মাধ্যমের চেয়ে দেশের মানুষের জীবন সরকারের কাছে অনেক গুরুত্বপূর্ণ উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ থাকলে কোনো সমস্যা নেই। তবে, একজন মানুষের জীবন আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ।  ‘সরকার দেশের মানুষের স্বার্থের কথা চিন্তা করেই সিদ্ধান্ত নেয়। তাই, সামাজিক যোগাযোগ মাধ্যম সাময়িক বন্ধ থাকলেও মানুষ বিরক্ত নয়’ বলেও মন্তব্য করেন তারানা হালিম।

You may also like

Leave a Comment