212
পৃথিবীর পথ ছেড়ে
যাবো একদিন
জীবনের মূল ঠিকানায়
– জোছনার বান ছুঁয়ে
দেই যেনো ঘুম
বেহেশতী ফুল বিছানায়।।
মুসাফির আমি
কিছুদিন রবো আর
মহান রবের ডাকে
– ছেড়ে যাবো এই
জীবনের পারাবার।
যেনো, চলে যাই সুগম
কোমল পথে
ফেরদাউসের সীমানায়।।
আমিতো এসেছি
জান্নাত হতে ঠিক
আবার চলেই যাবো
– মোহময় এই দুনিয়াটা
সাময়িক।
হেসে হেসে সুরে সুরে
গেয়ে যেনো যাই
ফেরদাউসের
কিনারায়।।
