সিলেটের খবর ডেস্ক:সিলেট জেলার পুলিশ সুপার নুরেআলম মিনা পিপিএম এর নির্দেশনায় ও তত্ত্বাবধানে সিলেট জেলার বিভিন্ন থানায় শনিবার ২৪ ঘন্টায় বিশেষ অভিযান পরিচালনা করে । এ সময় বিভিন্ন নিয়মিত মামলার পলাতক আসামী, ওয়ারেন্টভুক্ত আসামী ও সাজা পরোয়ানার আসামী গ্রেফতার করা হয়। সর্বমোট ৭৫ জন আসামীকে গ্রেফতারপূর্বক মোট ১২০টি পরোয়ানা নিস্পত্তি করা হয়। গ্রেফতারকৃত আসামীদের সংশ্লিষ্ট আদালতে প্রেরণ করা হয়েছে।
এদিকে শুক্রবার ফেঞ্চুগঞ্জ থানার এসআই শেখ মঈনুল ইসলাম রাত্রীকালীন ডিউটি করার সময় ফেঞ্চুগঞ্জ ডিগ্রি কলেজের গেইট সংলগ্ন যাত্রী ছাউনীর সামনে থেকে অজ্ঞাত ব্যক্তিদের ফেলে যাওয়া অনুমান ১৬ইঞ্চি লম্বা একটি দেশীয় তৈরী লোহার সক্রিয় পাইপগান ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করেন।
অপরদিকে শনিবার দুপুর অনুমান ১২টা ৪৫ মিনিটে ফেঞ্চুগঞ্জ থানার এএসআই নাসির সঙ্গীয় ফোর্সসহ নুরপুর গ্রামস্থ ফেরীঘাট বাসস্ট্যান্ড সংলগ্ন রাস্তার উপর হতে সন্দেহজনকভাবে ৩ ব্যক্তি, ১টি গরু নিয়া যাবার সময় আটক করে।
জিজ্ঞাসাবদে আটককৃতরা জানায়, দুরুদ মিয়া (২৮) পিতামৃত-ছিদ্দিক মিয়া, রুবেল মিয়া (২৪) পিতা-উমর মিয়া, উভয় সাং-বরইউলি, থানা-মৌলভীবাজার সদর, জেলা-মৌলভীবাজার।
অপর আসামীরা হলো- ফরিদ আলী বুলু (৪২) পিতা-ছদির আলী, সাং-দক্ষিণ ধারণ থানা-ফেঞ্চুগঞ্জ, জেলা-সিলেটগণ গরুটি চুরি করে আনার কথা স্বীকার করলে তাদেরকে আটক করে ফেঞ্চুগঞ্জ থানায় নিয়মিত মামলা রুজু করা হয়।
রোববার সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মিডিয়া অফিসার সুজ্ঞান চাকমা স্বাক্ষরিত এক সং
