‘লুচ্চাদের’ খপ্পরে সানি লিওন!

by News Room

অনলাইন ডেস্ক:এবার লুচ্চাদের খপ্পরে পড়লেন বলিউডের বেবি ডল খ্যাত সাবেক পর্নো তারকা সানি লিওন। তবে বাস্তবে নয়, ‘কুচ কুচ লুচ্চা হ্যায়’ শিরোনামের নতুন সিনেমায় অভিনয় করছেন সানি লিওন। সঙ্গে আছেন রাম কাপুর। এ ছবিতে রাম আর একদল ফুর্তিবাজ লুচ্চার সঙ্গে সানির জমে ওঠা নানা রসায়নকেই দর্শক টানার মূল হাতিয়ার বলে মনে করছেন পরিচালক ডেভাং ঢোলাকিয়া।

সেক্স কমেডি ধাচের এ সিনেমাটিতে সানিকে একেবারেই নতুন রূপে দেখানো হবে বলে দাবি ঢোলাকিয়ার। মালয়েশিয়াতে এখন সিনেমাটির শুটিং চলছে।

ঢোলাকিয়া বলেন, ‘সেক্স ও কমেডি ধাচের এ সিনেমাটিতে সানিকে এমনভাবে উপস্থাপন করা হয়েছে, যা অন্য কোনো সিনেমায় দর্শক দেখেননি। আর এ সিনেমাটিতে থাকছে একদল ফুর্তিবাজ লুচ্চা। সিনেমায় রামকে দেখা যাবে একজন ব্যবসায়ীর চরিত্রে। আর একজন বিখ্যাত ফিল্ম স্টারের চরিত্রে দেখা যাবে সানি লিওনকে।’

সানি লিওন বলেন, ‘সিনেমাটি করতে গিয়ে রামের কাছ থেকে আমি অনেক কিছু শিখছি। সিনেমাটি অবশ্যই দর্শকদের ভালো লাগবে।’

রাম বলেন, ‘আমরা শুটিং সেটে অনেক মজা করে কাজ করছি। তবে চরিত্রের প্রয়োজনে কোনো ছাড় দিচ্ছি না।’

You may also like

Leave a Comment