পাকিস্তানে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২

by News Room

ডেস্ক রিপোর্ট: পাকিস্তানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিন্ধ প্রদেশের সুক্কুর জেলায় যাত্রীবাহী বাসের সঙ্গে লরির সংঘর্ষে একই পরিবারের ছয়জনসহ ৪২ জন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছে। খবর: ডন অনলাইন’র।

রবিবার সকালে জেলার পানো আকিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বাসটিতে ৫০ জন যাত্রী ছিল। নিহতদের মধ্যে ১৩ জন নারী ও ১৪ জন শিশু রয়েছে। আর বাসে থাকা একই পরিবারের ১০ সদস্যের মধ্যে ছয়জনই মারা গেছে। গুরুতর আহতদের প্রাথমিক চিকিৎসার পর করাচিতে পাঠানো হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, যাত্রীবাহী বাসটি উক্ত এলাকায় এসে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বিপরীত দিক থেকে আসা একটি লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

পুলিশ ও উদ্ধারকর্মীরা জানান, দুর্ঘটনার খবরে উদ্ধাকারী দল এসে দ্রুত উদ্ধার কাজ শুরু করে। আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়।

আটকে থাকা যাত্রীদের বের করে আনতে বিধ্বস্ত বাসটির বিভিন্ন অংশ কেটে ফেলা হচ্ছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

নিরাপত্তা বাহিনী জানিয়েছে, বাসটির যাত্রীরা ডেরা গাজী খান থেকে করাচিতে যাচ্ছিলেন।

ঘটনাস্থলে স্বজন হারিয়ে কান্নারত একজন জানান, ‘আমরা একই পরিবারের ১০ জন ছিলাম। ছয়জন মারা গেছে, দুজন আহত।’ এই পরিবারটি করাচিতে নিকটাত্মীয়ের বাসায় বেড়াতে যাচ্ছিলেন।

সড়কের দুরাবস্থা, অপরিকল্পিত পরিবহন ব্যবস্থা, অসতর্ক ড্রাইভিং এবং ট্রাফিক অব্যবস্থাপনার কারণে দেশটি প্রত্যেক বছর বহু মানুষ মারা যায়।

You may also like

Leave a Comment