সিলেটের বিভিন্ন উপজেলায় জামায়াতের বিক্ষোভ মিছিল: বাংলার আপামর জনতার প্রিয় নেতা নিজামী-সাঈদীকে মুক্তি দিন

by News Room

প্রেস বিজ্ঞপ্তি: জামায়াতে ইসলামীর আমীর ও সাবেক মন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামী এবং নায়েবে আমীর ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাস্সিরে কুরআন মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীসহ জামায়াত নেতৃবৃন্দের নিঃশর্ত মুক্তির দাবীতে কেন্দ্রঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে গতকাল সোমবার বিকালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট সদর উপজেলা শাখা।
শহরতলীর টুকেরবাজারে উপজেলা সহকারী সেক্রেটারী আব্দুল লতিফ লালা মেম্বারের সভাপতিত্বে ও সহকারী সেক্রেটারী নাজির উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন শাবিপ্রবি ছাত্রশিবির সেক্রেটারী সাইফুল ইসলাম সুজন, ছাত্রনেতা নাসিম হাসান, আবু হুরায়রা জাবির, খাদিমনগর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা সিদ্দিকুর রহমান, ছাত্রশিবির নেতা আহমদ মাসুম, ফয়ছল আহমদ, মহিউদ্দিন প্রমূখ।
সমাবেশে বক্তারা বলেন নিজামী-সাঈদী এদেশের কোটি কোটি জনতার হৃদয় নিংড়ানো ভালবাসার নাম। তাই বাংলার আপামর জনতার প্রিয় এ দুই নেতাকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিন। বক্তারা সিলেট উত্তর জেলা জামায়াতের আমীর হাফিজ মাওলানা আনওয়ার হোসাইন খান, সেক্রেটারী মাওলানা ইসলাম উদ্দিন সহ গ্রেফতারকৃত সকল নেতাকর্মীর নিঃশর্ত মুক্তির দাবী জানান। বিজ্ঞপ্তি

কানাইঘাটঃ
জামায়াতে ইসলামীর আমীর ও সাবেক মন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামী এবং নায়েবে আমীর ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাস্সিরে কুরআন মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীসহ জামায়াত নেতৃবৃন্দের নিঃশর্ত মুক্তির দাবীতে কেন্দ্রঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে কানাইঘাট উপজেলা জামায়াত শিবিরের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলার গাছবাড়ী বাজারে গাছবাড়ী শাখা ছাত্রশিবির সভাপতি শামিম আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতনেতা মাওলানা আলিম উদ্দিন, হাফিজ ফয়েজ আহমদ, গিয়াস উদ্দিন, জুনেদ আহমদ, ইউসুফ প্রমূখ।

দক্ষিণ সুরমা:
জামাতের আমীর মাওলানা মতিউর রহমান নিজামী ও নায়েবে আমীর মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীসহ সকল রাজবন্দীদের মুক্তির দাবীতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দক্ষিণ সুরমায় বিক্ষোভ মিছিল করেছে উপজেলা জামাত।
সোমবার বিকেলে মিছিলটি রেলগেইট থেকে শুরু হয়ে বঙ্গবীর রোডে গিয়ে শেষ হয়।
মিছিলে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা জামাতের সহকারী সেক্রেটারি রেহান আহমদ হারিছ, জামাত নেতা ইঞ্জিনিয়ার শাজাহান কবির রিপন, এডভোকেট আব্দুল খালিক, শামসুল ইসলাম, এডভোকেট মকসুদ আহমদ, কয়েস আহমদ কুটি, জাফর আলী, এস এম মুছা, আবুল হাসনাত, কাজী জাফর আহমদ, মাস্টার আশরাফ আলী, নাসির আহমদ, মো. সোহরাব আলী, বদরুল ইসলাম, মো. হাসান তৈমুছ, রফিকুল ইসলাম সিতাব, আলমগীর হোসেন, শিবির নেতা শরিফুল আলম, ফাহিম আহমদ, ওয়াহিদুজ্জামান, আবু সায়েম সাঈদ, আজিম উদ্দিন, রুহুল আহমদ, ওলী উল্লাহ প্রমুখ।

জকিগঞ্জঃ
জামায়াতে ইসলামীর আমীর ও সাবেক মন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামী এবং নায়েবে আমীর ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাস্সিরে কুরআন মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীসহ জামায়াত নেতৃবৃন্দের নিঃশর্ত মুক্তির দাবীতে কেন্দ্রঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে গতকাল সোমবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী জকিগঞ্জ উপজেলা শাখা।
উপজেলা জামায়াত সেক্রেটারী গোলাগ রুকবানী চৌধুরী জাবেদের সভাপতিত্বে অনুষ্ঠিত মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রশিবির সভাপতি শহীদুল হক ও হাসানুল বান্না প্রমূখ। বিজ্ঞপ্তি

You may also like

Leave a Comment