নিরাপদ বাংলাদেশ চাই পর্তুগালের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

by News Room

নিরাপদ বাংলাদেশ চাই পর্তুগালের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে।  পর্তুগালে সংগঠনের সভাপতি সাবেক প‍্যানেল চেয়ারম্যান আমিরুল হকের সভাপতিত্বে ও সিলেট বিভাগীয় সম্মেলিত যুব পরিষদের সেক্রেটারি আবু তাহের রশীদ আহমেদ সুমন এর পরিচালনার মাধ্যমে সভা অনুষ্ঠিত  হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট কমিউনিটি নেতা পর্তুগালের সবচেয়ে জনপ্রিয় সংগঠন CRCIPT সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ সুনামগঞ্জ জেলা এসোসিয়েশনের আহবায়ক মাওলানা আব্দুর রাজ্জাক।সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সোশ্যাল ওয়েলফেয়ার বাংলাদেশের সাধারণ সম্পাদক কবি রাজিব আল মামুন, First TV/ টিভির মালিক বিশিষ্ট সাংবাদিক শাহাব উদ্দিন, কবি ও গীতিকার ইমাম সাদিক আদনান, আনজুস খাদিজা মসজিদের সেক্রেটারি মাওলানা আব্দুল আজিজ খান, নিরাপদ বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক Ismail Ali , রাজপথ কাঁপানো ছাত্র নেতা আহমেদ তারেক। সভায় সুললিত কন্ঠে আল কুরআন থেকে তেলাওয়াত করেন হাসিন, ইসলামী সংগীত পরিবেশন করেন ইমান সাদিক আদনান, রূহেল আহমদ, হাসিন।এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,সুনামগঞ্জ জেলা এসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক  বিশিষ্ট কমিউনিটি নেতা ফারুক আহমেদ, বাংলাদেশি কমিউনিটির নেতা Zia Rahman নিরাপদ বাংলাদেশর নেতা আব্দুল কাদের, বিশিষ্ট কমিউনিটি নেতা নাসির আহমেদ, বড়লেখা উপজেলার কৃতি সন্তান যুব নেতা এমদাদুল হক, বিয়ানীবাজার উপজেলার বিশিষ্ট কমিউনিটি নেতা এবাদুর রহমান, বড়লেখা কাঁঠালতুলির যুবনেতা এবাদুর রহমান, সহ অন্যান্য নেতৃবৃন্দ। সংগঠনের পক্ষ থেকে উপস্থিত সকলকে আন্তরিক মোবারকবাদ, শুভেচ্ছা ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

You may also like

Leave a Comment