নারীরা মেধা, যোগ্যতা ও দক্ষতায় সফলতার স্বাক্ষর রাখছে:স্পীকার

by News Room


  নিউজ ডেস্ক:  স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী। অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন ও অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি নিশ্চিত করতে নারীদের এগিয়ে নিতে হবে। সরকারের গৃহীত পদক্ষেপের ফলে তৃণমূলের নারীরা স্বাবলম্বী হয়েছে।

শুক্রবার রাজধানীর গুলশান ইয়ুথ ক্লাবে ঢাকা উত্তর সিটি করপোরেশন আয়োজিত ‘সবাই মিলে সবার ঢাকা, নারী-পুরুষ সমতা, রুখতে পারে সহিংসতা’ লক্ষ্যকে সামনে রেখে ‘16 Days Activism Campaign-2019’ শীর্ষক কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায়  তিনি এ কথা বলেন।

তিনি বলেন, সকল পেশায় নারীর অংশগ্রহণ আজ দৃশ্যমান। নারীরা নিজেদের মেধা, যোগ্যতা ও দক্ষতায় সফলতার স্বাক্ষর রাখছে। নারীর জন্য নিরাপদ কর্ম পরিবেশের পাশাপাশি সিদ্ধান্ত গ্রহণের জায়গায় অংশগ্রহণ আরও বৃদ্ধির ওপর তিনি গুরুত্বারোপ করেন। এসময় তিনি নারীদের সুযোগ ও সক্ষমতার মধ্যে সমন্বয় ঘটিয়ে এগিয়ে নিতে সকলের প্রতি আহ্বান জানান।

এসময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী দুই দিনব্যাপী অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। পরে তিনি বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এ. কে. এম রহমতুল্লাহ, নাহিদ ইজাহার খান এমপি, অপরাজিতা হক এমপি,  পুলিশের আইজিপি ড. মোহাম্মদ জাভেদ পাটোয়ারী, নরওয়ের রাষ্ট্রদূত সিসেল ব্লিকেন, সুইডেনের রাষ্ট্রদূত সার্লোট্টা স্লাইটার, জাতীয় দলের ক্রিকেটার সাবেক অধিনায়ক সাকিব আল হাসান প্রমুখ।

You may also like

Leave a Comment