এম.কামালউদ্দিন,রাঙামাটি::পুরাতন বর্ষের বিদায় আর নতুন বর্ষকে স্বাগত জানাতে নানা আয়োজনে বাংলা নববর্ষকে বরন করে নিল পাহাড়ের মানুষ৷ সকাল ৮টায় রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বণাট্য র্যালী ও শোভযাত্রা প্রধান সড়ক প্রদৰিণ করে রাঙামাটি কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়৷ বর্ষবরন র্যালী ও শোভযাত্রায় অংশ গ্রহন করেন তিন পার্বত্য অঞ্চলের সংরৰিত মহিলা আসনের সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু, রাঙামাটি ২৯৯ নং আসনের সংসদ সদস্য উষাতন তালুকদার, রাঙামাটি জেলা প্রশাসক মোঃ সামসুল আরেফিন,অতিরিক্ত জেলা প্রশাসক মোসত্মফা জামান,অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট সাইফ উদ্দিন আহম্মদ,পুলিশ সুপার মো.সাঈদ তারিকুল হাসান,প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াত্ হোসেন রম্নবেল,সরকারী বেসরকারী দফতরের কর্মকর্তা কর্মচারী,রাজনৈতিক দলের নেতৃবৃন্দ৷ বর্ষবরন অনুষ্ঠানে জেলা প্রশাসকের সভাপতিত্বে প্রধান অতিথি ফিরোজা বেগম চিনু এমপি বলেন,আজ বর্ষবরন অনুষ্ঠান সকল সম্প্রদায়িকতার বর্ষবরন অনুষ্ঠান বলে আমি মনে করি৷ চিনু এমপি আরো বলেন,পুরাতন সকল ভেদাভেদ ভ্থলে গিয়ে নতুনত্বকে স্বাগত জানিয়ে পাহাড়ের উন্নয়নে কাদে কাদ মিলিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন৷ তিনি নববর্ষের এই দিনে আনন্দ উলস্নাসে সকল সম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহবান জানান৷ আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,অতিরিক্ত জেলা প্রশাসক মোসত্মফা জামান,পুলিশ সুপার মোঃ সাঈদ তারিকুল হাসান ও পৌর মেয়র সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো৷ জেলা প্রশাসক মোঃ সামসুল আরেফিন বলেন,পাহাড়ের মানুষ অতিতের সকল গস্নানি ভুলে গিয়ে নতুন বর্ষকে বরন করে নিবে এই প্রত্যাশা করছি৷ সাথে সাথে পাহাড়ের মানুষের ভাগ্য উন্নয়নে সরকারে পৰে জেলা প্রশাসন কাজ করবে৷ আলোচনা অনুষ্ঠান শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে নাচ গান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন জেলা প্রশাসন৷পরে জেলা প্রশাসক কতর্ৃক পানতা ইলিশ খাবার আয়োজন করা হয়৷ এছাড়াও রাঙামাটিতে বিভিন্ন সংস্থা বর্ষবরনকে স্বাগত জানাতে নানা অনুষ্ঠানের আয়োন করেন৷একই ভাবে নানা আয়োজনে নববর্ষকে স্বাগত জানিয়ে তিন পার্বত্য জেলা(রাঙামাটি,বানন্দরবান ও খাগড়াছড়ি) তে বর্ষবরন র্যালী ও শোভযাত্রা পালন করা হয়েছে৷
নানা আয়োজনে নববর্ষকে বরন করে নিল পাহাড়ের মানুষ
196
