‘নাত বউ আসছে’

by News Room
ডেস্ক রিপোর্ট:

দীর্ঘদিন ধরে লুকিয়ে প্রেম করছেন প্রভা। এবার বিয়ের পিঁড়িতে বসতে চান তিনি। কিন্তু বাধা হয়ে দাঁড়াচ্ছে তার পরিবার। আসলে এটি বাস্তবের গল্প নয়, এমন একটি নাটকের গল্পে অভিনয় করতে দেখা যাবে প্রভাকে। নাটকটির নাম ‘নাত বউ আসছে’। মোবারক দুর্বারের রচনায় নাটকটি পরিচালনা করেছেন পংকজ ঘোষ।
ক্রিয়েটিভ মিডিয়া মেকারের প্রযোজনায় ‘নাত বউ আসছে’ নাটকটিতে প্রভা ছাড়া আরও অভিনয় করেছেন- নিলয়, মোবারক হোসেন, তৌফিকুর রহমান, আমিনুল হক আমীন, খাদিজা মণ্ডল, আব্দুল হাই দুর্বার, সারফুদ্দিন আহমেদ খোকা, মাহমুদ হাসান ইমন, হান্নান খান প্রমুখ। পহেলা বৈশাখ একুশে টিভির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাটকটি নির্মিত হয়েছে।

You may also like

Leave a Comment