আবুল কাহের শামীমকে বিএনপি থেকে বহিষ্কার

by News Room

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী শামীমকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। শুক্রবার বিএনপির যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে তার বহিষ্কারাদেশের কথা জানানো হয়।

বহিষ্কারাদেশে তার প্রাথমিক সদস্য বাতিল ও দলের সব ধরনের কার্যক্রমে অংশ নেয়া থেকে অব্যাহতি দেয়া হয়।

উল্লেখ্য, সিলেট সদর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন আবুল কাহের শামীম।

You may also like

Leave a Comment