জান ঈ আলম অপু(স্টাফ রিপোর্টার):: মহামারী করোনা ভাইরাসের উত্থানের ফলে সারাদেশে প্রায় সকল হাসপাতালেই চিকিৎসা সামগ্রীর ব্যপক স্বল্পতা দেখা যাচ্ছে।এমতাবস্থায় জয়পুরহাট এ চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রি’র পক্ষ থেকে জেলা আধুনিক হাসপাতালে চিকিৎসা সামগ্রী প্রদান করা হয়েছে রবিবার বিকেলে।
এফবিসিসিআই কর্তৃক প্রেরণকৃত চিকিৎসা ও সুরক্ষা সামগ্রী স্বরুপ ১০টি অক্সিজেন সিলিন্ডার,২টি Oxygen Concentrator,১০টি অক্সিজেন সিলিন্ডার মিটার এবং ৬৬০০ পিস ফেস মাস্ক জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ল্র তত্ত্বাবধায়ক ডাক্তার জুয়েল মুবারক এর কাছে হস্তান্তর করেন জয়পুরহাট চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রি’র পরিচালনা পরিষদ।
হস্তান্তর এর সময় উপস্থিত ছিলেন জয়পুরহাট চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রি’র সভাপতি আনোয়ারুল হক আনু।এছাড়াও উপস্থিত ছিলেন সহ সভাপতি মাহবুব ইসলাম,মোস্তাফিজুর রহমান,এ টি এম শাহনেওয়াজ কবীর শুভ্র,এহসানুজ্জামান নাজমুল,পারভেজ আহমেদ,বজলুর রশীগ গলু,সুশীল মন্ডল,নূর মোহাম্মদ আজাদ বারী,শামস মতিন,রঞ্জু প্রমুখ ব্যক্তিবর্গ।
জেলা আধুনিক হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার জুয়েল মুবারক বলেন “এই মহামারী ও চিকিৎসা সামগ্রী সংকটকালীন পরিস্থিতিতে এমন উদ্যোগকে আমরা চিকিৎসকরা স্বাগত জানাই এবং তাদের পাঠানো চিকিৎসা ও সুরক্ষা সামগ্রী সাদরে গ্রহণ করি।”
জেলা হাসপাতালে অক্সিজেন সিলিন্ডারসহ করোনা চিকিৎসা সামগ্রী দিলো জয়পুরহাট চেম্বার অব কমার্স
163
previous post
