অসুস্থ শহরে অসহায়ের প্রার্থনা

by News Room

মাজহারুল ইসলাম সাদী :: এশহর এত আইসিইউ পাবে কই! এত হাসপাতাল আর বেডইবা জোগাড় হবে কিভাবে?

প্রভু
আমাদেরতো একটা মাত্র মানিকপীরের টিলা
ডজন দুয়েক হাসপাতাল আর
শ খানেক এ্যাম্বুলেন্স
একটি মাত্র নদী সুরমা

প্রভু
আমাদের সবকিছু সীমিত
এত লাশ বহন করার সামর্থ্য আমাদের নেই
এত মৃত্যু সহ্য করার নেই শক্তি
একের পর এক ঢেউয়ে ঠিকে থাকার
কোন ক্ষমতা নেই আমাদের।

প্রভু
শুধুমাত্র তোমার দয়া বহন করার সামর্থ্যই কেবল
আছে আমাদের।
তুমি একবার “কুন ফাইয়াকুন” বললেই
এ শহর শান্ত হয়ে যাবে।

প্রভু তোমার দয়া আর ক্ষমা দিয়ে এশহর পরিশুদ্ধ আর সুস্থ করে দাও, মনিব।

You may also like

Leave a Comment