1.6K
মেহের আফরোজ শাওন (জন্ম: ১২ অক্টোবর ১৯৮১) একজন বাংলাদেশি অভিনেত্রী, নৃত্যশিল্পী, সঙ্গীতশিল্পী, পরিচালক ও স্থপতি। তিনি বাংলাদেশী কথাসাহিত্যিক হুমায়ুন আহমদের দ্বিতীয় স্ত্রী ছিলেন।
শাওনের বাবা মোহাম্মাদ আলী ও মাতা তহুরা আলী। তার মা তহুরা আলী একজন সাংসদ।
নৃত্যশিল্পী হিসেবে শাওন বাংলাদেশী শিশু শিল্পীদের জন্য রিয়েলিটি টেলিভিশন প্রতিযোগিতা নতুন কুঁড়িতে বিজয়ী হন।১৯৯৬ সালে হুমায়ূন আহমেদের নক্ষত্রের রাত ধারাবাহিক নাটকে অভিনয়ের মাধ্যমে তিনি অভিনয় জীবন শুরু করেন। অভিনয় জীবনে তিনি অনেক জনপ্রিয় নাটক ও চলচ্চিত্রে অভিনয় করেন। তার অভিনীত নাটক দর্শক মহলেও ব্যাপক জনপ্রিয়তা লাভ করে।
চলচ্চিত্র
| বছর | ছবির নাম | চরিত্র | পরিচালক | টীকা |
|---|---|---|---|---|
| ১৯৯৯ | শ্রাবণ মেঘের দিন | কুসুম | হুমায়ূন আহমেদ | |
| ২০০১ | দুই দুয়ারী | তরু | হুমায়ূন আহমেদ | |
| ২০০৩ | চন্দ্রকথা | চন্দ্র | হুমায়ূন আহমেদ | |
| ২০০৪ | শ্যামল ছায়া | আশা লতা | হুমায়ূন আহমেদ | |
| ২০০৮ | আমার আছে জল | নিশাদ | হুমায়ূন আহমেদ |
টেলিভিশনে উপস্থিতি
অভিনীত নাটক
| বছর | নাটকের নাম | চরিত্র | পরিচালক | চ্যানেল | টীকা |
|---|---|---|---|---|---|
| ১৯৯৯ | আজ রবিবার | তিতলি | হুমায়ূন আহমেদ | বিটিভি | |
| ১৯৯৯ | সমুদ্র বিলাস প্রাইভেট লিমিটেড | মিতু | হুমায়ূন আহমেদ | বিটিভি |
পরিচালিত নাটক
| বছর | নাটকের নাম | নাট্যকার | চ্যানেল | টীকা |
|---|---|---|---|---|
| ২০০৯ | নয়া রিক্সা | টিভি নাটক, ঈদ-উল-ফিতরে প্রচারিত হয়েছিলো | ||
| ২০১১ | স্বপ্ন ও স্বপ্নভঙ্গ | হুমায়ূন আহমেদ | চ্যানেল আই | টিভি নাটক, পহেলা বৈশাখে প্রচারিত হয়েছিলো[৫] |
| ২০১৪ | এভারেস্ট জয় | চৌধুরী খায়েকুজ্জামান | ঈদ-উল-ফিতরে প্রচারিত হয়েছিলো | |
| অসময়ে | চৌধুরী খায়েকুজ্জামান | ঈদ-উল-ফিতরে প্রচারিত হয়েছিলো[৬] | ||
| বিভ্রম | হুমায়ূন আহমেদ | চ্যানেল আই | টিভি নাটক, ঈদ-উল-আযহায় প্রচারিত হয়েছিলো [৭] |
পুরস্কার
- অনন্যা শীর্ষ দশ পুরস্কার
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার
তথ্যসূত্র
- উইকিপিডিয়া
