জাতিসংঘ জলবায়ু সম্মেলন উপলক্ষে ফ্রান্সে নিরাপত্তা জোরদার

by News Room

ফ্রান্স থেকে জামিল আহমদ: আসন্ন জলবায়ু সন্মেলন উপলক্ষে ফ্রান্সের প্রত্যেক শহরে বিশেষ করে প্যারিস ও দেশটির সীমানা এলাকায় নিরাপত্তা ব্যবস্হা জোরদার করা হয়েছে।আগামী ৩০ নভেম্বর থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত প্যারিসে অনুষ্ঠিত হবে এ সম্মেলন।বিশ্বের বহু দেশের রাষ্ট্র বা সরকারপ্রধান এ সম্মেলনে যোগ দেবেন। ফরাসি প্রেসিডেন্ট ওঁলাদ এবং পররাষ্ট্রমন্ত্রী লরা ফ্যাবিউস সম্মেলনের প্রস্তুতি নিয়ে সদস্য দেশগুলোর সঙ্গে শলাপরামর্শ করছেন।সম্মেলন সফলভাবে সমাপ্ত করার স্বার্থেই এ নিরাপত্তা জোরদার ব্যাবস্হা। সম্মেলনের নিরাপত্তা জোরদারের সাথে অভিবাসীদের কোন সম্পর্ক নেই বলে ইতিমধ্যে ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রনালয় বরাবরে জানা গেছে।নিরাপত্তা ব্যবস্হা নিয়ে ইতিমধ্যে অনেকে গুজব ছড়াচ্ছেন তবে এ বিষয়টিতে প্রায় সকল ইমিগ্রেশন বিশেষজ্ঞরা একমত পোষন করেছেন নিরাপত্তা ব্যাবস্হার সাথে অবৈধ অভিবাসীদেরও কোন সম্পর্ক নেই,তবে অবৈধ অভিবাসীদেরকে বাস,ট্রেণ,চলাচলের ক্ষেত্রে টিকেট ছাড়া না চলতে পরামর্শ দিয়েছেন।টিকেট ছাড়া অবৈধ কেউ ধরা পড়লে সেক্ষেত্রে কিছুটা জামেলার সম্মুখীন হতে পারেন।উল্লেখ্য, জলবায়ু সম্মেলন চলাকালীন সময়ে বাস ষ্টেশন,মেট্রো,এবং বড় শপিং মল ও দর্শনীয় স্হানে নিরাপত্তা ব্যাবস্হা জোরদার করতে অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে।

You may also like

Leave a Comment