গোয়াইনঘাটে ভার্ডের মশারী বিতরণ

by News Room

গোয়াইনঘাট উপজেলা ম্যালেরিয়া মুক্ত করার ল্েয গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সহযোগিতায় ভলান্টারী এসোসিয়েশন ফর রুরাল ডেভেলপমেন্ট (ভার্ড) গোয়াইনঘাট উপজেলায় ১৫,০০০ হাজার (খওওগ) বিতরণ কার্যক্রম শুরু করেছে। তার মধ্যে ৯-১১-২০১৫ইং তারিখে ৬নং ফতেহপুর ইউনিয়নে বড়নগর ও গুলনি বস্তি গ্রাামে ৮২৫টি মশারী বিতরণ করা হয়। মশারী বিতরণ অনুষ্ঠানে এলাকাবাসীর পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নাগরিক অধিকার বাস্তবায়ন পরিষদের সভাপতি সাংবাদিক মো. ইসলাম আলী। ভলান্টারী এসোসিয়েশন ফর রুরাল ডেভেলপমেন্ট (ভার্ড) বিতরণ কার্যক্রমের প্রধান সমন্বয়কারী প্রজেক্ট ম্যানেজার এম সি নি ভার্ড জাহাঙ্গীর আলম ও উপজেলা ম্যানেজার ভার্ড’র বাবু জিতেন্দ্র কুমার দাস, সহকারী স্বাস্থ্য পরিদর্শক রজ্ঞন চন্দ্র দাস। আরো উপস্থিত ছিলেন নরেন পাত্র, শাহ মহসিন, শাহিন আহমদ, স্বাস্থ্য কর্মী রাহেলা আক্তার। প্রধান অতিথির বক্তব্যে সাংবাদিক মো. ইসলাম আলী বলেন, বাংলাদেশ সরকারের সহযোগীতায় ভলান্টারী এসোসিয়েশন ফর রুরাল ডেভেলপমেন্ট (ভার্ড) গোয়াইনঘাট উপজেলায় মশারী বিতরণের কারণে আংশিক ম্যালেরিয়া মুক্ত সমাজ গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি মনে করে। প্রয়োজনের তুলনায় কম হলেও আগামীতে গোয়াইনঘাট উপজেলায় অগ্রাধিকার ভিত্তিতে অন্যান্য সুযোগ সুবিধা প্রদানের দাবী জানান।

You may also like

Leave a Comment